Class 12 Swadesh Adhyayan MCQ Chapter 9 ব্রিটিশ যুগে আসামের শিল্পদ্যোগ

Class 12 Swadesh Adhyayan MCQ Chapter 9 ব্রিটিশ যুগে আসামের শিল্পদ্যোগ Question Answer Bengali Medium As Per The New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters ASSEB Class 12 Swadesh Adhyayan MCQ Chapter 9 ব্রিটিশ যুগে আসামের শিল্পদ্যোগ Notes and select need one. AHSEC Class 12 Swadesh Adhyayan MCQ Chapter 9 ব্রিটিশ যুগে আসামের শিল্পদ্যোগ Solutions Download PDF. HS 2nd Year Swadesh Adhyayan Objective Type Question Bengali Medium.

Class 12 Swadesh Adhyayan MCQ Chapter 9 ব্রিটিশ যুগে আসামের শিল্পদ্যোগ

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. ASSEB Class 12 Swadesh Adhyayan Multiple Choice Questions Bengali Medium are part of All Subject Solutions. Here we have given HS 2nd Year Swadesh Adhyayan MCQs Solutions Bengali Medium for All Chapters, You can practice these here.

Chapter: 9

দ্বিতীয় ভাগঃ ইতিহাস
MCQ

১। আসামে আধুনিক অর্থে শিল্পোদ্যোগ কোন যুগে আরম্ভ হয়েছিল?

(ক) আহোম শাসন যুগে।

(খ) মৌর্য শাসন যুগে।

(গ) ঔপনিবেশিক শাসন যুগে।

(ঘ) প্রাক-ঐতিহাসিক যুগে।

উত্তরঃ (গ) ঔপনিবেশিক শাসন যুগে।

২। আহোম শাসনকালে সোনা সংগ্রহকারী সম্প্রদায়টির নাম কী ছিল?

(ক) মরিয়া।

(খ) সোনোয়াল।

(গ) চুতীয়া।

(ঘ) কোচ।

উত্তরঃ (খ) সোনোয়াল।

৩। সোনা সংগ্রহকারী সোনোয়াল সম্প্রদায় মূলত কোন নদীগুলো থেকে রেণু সোনা সংগ্রহ করত?

(ক) ব্রহ্মপুত্র, বরাক ও কপিলী।

(খ) দিহিং, সুবর্ণশিরি ও ধনশিরি।

(গ) মানস, জিয়াভরালী ও পুঠিমারী।

(ঘ) কৃষ্ণা, গোদাবরী ও কাবেরী।

উত্তরঃ (খ) দিহিং, সুবর্ণশিরি ও ধনশিরি।

৪। ভারতে চা শিল্প প্রতিষ্ঠার উদ্দেশ্যে কত খ্রিস্টাব্দে ‘Tea Committee’ গঠন করা হয়েছিল?

(ক) ১৮৩০ খ্রিস্টাব্দে।

(খ) ১৮৩৪ খ্রিস্টাব্দে।

(গ) ১৮৩৯ খ্রিস্টাব্দে।

(ঘ) ১৮৪৬ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৮৩৪ খ্রিস্টাব্দে।

৫। ‘Tea Committee’ যখন গঠিত হয়, তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

(ক) লর্ড আমহার্স্ট।

(খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

(গ) লর্ড ডালহৌসি।

(ঘ) লর্ড কার্জন।

উত্তরঃ (খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

৬। কোন বৈজ্ঞানিক মিশন ১৮৩৫ খ্রিস্টাব্দে সদিয়াতে চা-গাছ পরীক্ষা করতে উপস্থিত হয়েছিল?

(ক) ড. ওয়ালিস মিশন।

(খ) ক্যাপ্টেন হ্যানে মিশন।

(গ) ডেভিড স্কট মিশন।

(ঘ) চার্লস এলিয়ট মিশন।

উত্তরঃ (ক) ড. ওয়ালিস মিশন।

৭। কলকাতায় কত খ্রিস্টাব্দে ‘বেঙ্গল টি এসোসিয়েশন’ (Bengal Tea Association) গড়ে ওঠে?

(ক) ১৮৩৪ খ্রিস্টাব্দে।

(খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে।

(গ) ১৮৩৯ খ্রিস্টাব্দে।

(ঘ) ১৮৫২ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে।

৮। কত খ্রিস্টাব্দে সর্বমোট ৫ লক্ষ পাউন্ড স্টার্লিং বিনিয়োগ করে ‘Assam Tea Company’ গঠন করা হয়?

(ক) ১৮৩৯ খ্রিস্টাব্দে।

(খ) ১৮৪০ খ্রিস্টাব্দে।

(গ) ১৮৪২ খ্রিস্টাব্দে।

(ঘ) ১৮৫৯ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (ক) ১৮৩৯ খ্রিস্টাব্দে।

৯। ‘Assam Tea Company’-তে প্রথম দেওয়ান হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন?

(ক) মণিরাম দত্ত বরভাণ্ডার বরুয়া।

(খ) জগন্নাথ বরুয়া।

(গ) মানিক চন্দ্র বরুয়া।

(ঘ) আনন্দরাম ঢেকিয়াল ফুকন।

উত্তরঃ (ক) মণিরাম দত্ত বরভাণ্ডার বরুয়া।

১০। মেসার্স ওয়ারেন জেনকিন্সের অধীনে কত খ্রিস্টাব্দে ‘মাইজান টি কোম্পানি’ খোলা হয়?

(ক) ১৮৩৯ খ্রিস্টাব্দে।

(খ) ১৮৫২ খ্রিস্টাব্দে।

(গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৬৬ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৮৫২ খ্রিস্টাব্দে।

১১। উইলিয়ামসন এবং রবার্টসনের যৌথ উদ্যোগে কত খ্রিস্টাব্দে ‘যোরহাট টি কোম্পানি’ প্রতিষ্ঠিত হয়েছিল?

(ক) ১৮৫২ খ্রিস্টাব্দে।

(খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে।

(গ) ১৮৬৬ খ্রিস্টাব্দে।

(ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে।

১২। আসামে উৎপন্ন হওয়া চা-গাছের বৈজ্ঞানিক নাম কী?

(ক) Camelia Sinesis var. Assamica.

(খ) Camellia indica.

(গ) Camellia japonica.

(ঘ) Camelia Sinesis var. Sinensis.

উত্তরঃ (ক) Camelia Sinesis var. Assamica.

১৩। কত খ্রিস্টাব্দে শিবসাগরের পশ্চিমে ক্যাপ্টেন উইলকক্স প্রথম খনিজ তেল ও কয়লা ক্ষেত্র প্রত্যক্ষ করেন?

(ক) ১৮২৬ খ্রিস্টাব্দে।

(খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে।

(গ) ১৮৫৪ খ্রিস্টাব্দে।

(ঘ) ১৮৬৬ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (ক) ১৮২৬ খ্রিস্টাব্দে।

১৪। এশিয়ার প্রথম তেল শোধনাগারটি কোথায় স্থাপিত হয়েছিল?

(ক) বঙাইগাঁও।

(খ) নুমলীগড়।

(গ) ডিগবৈ।

(ঘ) নুনমাটি।

উত্তরঃ (গ) ডিগবৈ।

১৫। আসামে প্রথম খনিজ তেলের প্রণালীবদ্ধ খনন প্রক্রিয়া কবে আরম্ভ হয়?

(ক) ১৮২৬ খ্রিস্টাব্দের মার্চ মাসে।

(খ) ১৮৬৬ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে।

(গ) ১৮৮২ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে।

(ঘ) ১৮৯৯ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।

উত্তরঃ (খ) ১৮৬৬ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top