Class 12 Political Science Important Chapter 2 দ্বি-মরু করনের অবসান Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters Class 12 Political Science Important Chapter 2 দ্বি-মরু করনের অবসান Solutions and select need one. Class 12 Political Science Additional Notes in Bengali Medium Download PDF. AHSEC Class 12 Political Science Important Solutions Bengali Medium.
Class 12 Political Science Important Chapter 2 দ্বি-মরু করনের অবসান
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 12 Political Science Additional Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given HS 2nd Year Political Science Important Notes in Bengali for All Chapters, You can practice these here.
দ্বি-মরু করনের অবসান
Chapter: 2
| Part – 1: সমসাময়িক বিশ্ব রাজনীতি |
| অতিরিক্ত প্রশ্নোত্তর |
১। পূর্ব ও পশ্চিম বার্লিনকে পৃথককারী বার্লিন প্রাচীর কত সালে এবং কত কিলোমিটার দীর্ঘ তৈরি করা হয়েছিল?
উত্তরঃ ১৯৬১ সালে ১৫০ কিলোমিটার দীর্ঘ বার্লিন প্রাচীর তৈরি করা হয়েছিল।
২। সাধারণ জনগণ কত সালে ঐতিহাসিক বার্লিন প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল?
উত্তরঃ ১৯৮৯ সালের ৯ই নভেম্বর সাধারণ জনগণ বার্লিন প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল।
৩। রাশিয়ায় বিখ্যাত বলশেভিক সমাজতান্ত্রিক বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল?
উত্তরঃ ১৯১৭ সালে রাশিয়ায় বলশেভিক সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছিল।
৪। বলশেভিক কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং ১৯১৭ সালের রুশ বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন?
উত্তরঃ বলশেভিক কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং ১৯১৭ সালের রুশ বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন।
৫। মিখাইল গর্বাচেভ কত সালে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন?
উত্তরঃ মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন।
৬। মিখাইল গর্বাচেভ প্রবর্তিত প্রধান দুটি সংস্কার নীতির নাম কী ছিল?
উত্তরঃ মিখাইল গর্বাচেভ প্রবর্তিত প্রধান দুটি সংস্কার নীতি ছিল ‘পেরেস্ত্রোইকা’ এবং ‘গ্লাসনস্ত’।
৭। সোভিয়েত ইউনিয়নের ১৫টি গণরাজ্যের মধ্যে কোনটি সর্বপ্রথম নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল?
উত্তরঃ ১৯৯০ সালের মার্চ মাসে লিথুয়ানিয়া সর্বপ্রথম নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল।
৮। রাশিয়ার প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ রাশিয়ার প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন বরিস ইয়েলৎসিন।
৯। ১৯৯১ সালের ডিসেম্বরে কোন তিনটি প্রধান গণরাজ্য সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির ঘোষণা দিয়েছিল?
উত্তরঃ ১৯৯১ সালের ডিসেম্বরে রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশ সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির ঘোষণা দিয়েছিল।
১০। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর গঠিত CIS-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ CIS-এর পূর্ণরূপ হলো Commonwealth of Independent States (স্বাধীন রাষ্ট্রসমূহের রাষ্ট্রসংঘ)।
১১। ‘শক্ থেরাপি’ বলতে প্রধানত কী বোঝায়?
উত্তরঃ বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থভাণ্ডার দ্বারা প্রভাবিত হয়ে সমাজতন্ত্র থেকে দ্রুত পুঁজিবাদী অর্থনীতিতে রূপান্তরের বেদনাদায়ক প্রক্রিয়াকে ‘শক্ থেরাপি’ বলা হয়।
১২। ‘গ্যারেজ সেল’ বলতে ইতিহাসের কোন ঘটনাকে চিহ্নিত করা হয়?
উত্তরঃ শক্ থেরাপির ফলে রাশিয়ার প্রায় ৯০ শতাংশ রাষ্ট্রীয় শিল্পকারখানা নামমাত্র মূল্যে ব্যক্তিমালিকানায় বিক্রি করে দেওয়ার ঘটনাকে ইতিহাসের বৃহত্তম ‘গ্যারেজ সেল’ বলা হয়।
১৩। ‘শক্ থেরাপি’ প্রয়োগের ফলে রাশিয়ার সরকারি মুদ্রা ‘রুবেল’-এর ওপর কী প্রভাব পড়েছিল?
উত্তরঃ ‘শক্ থেরাপি’ প্রয়োগের ফলে রাশিয়ার মুদ্রা ‘রুবেল’-এর মূল্য নাটকীয়ভাবে হ্রাস পেয়েছিল এবং তীব্র মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল।
১৪। সোভিয়েত ইউনিয়নের পতনের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়নের স্থায়ী আসনটি কোন রাষ্ট্র লাভ করে?
উত্তরঃ রাশিয়া সোভিয়েত ইউনিয়নের একমাত্র উত্তরসূরী হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনটি লাভ করে।
১৫। ২০০১ সালে ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তির নাম কী?
উত্তরঃ ২০০১ সালে ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তির নাম ‘ভারত-রাশিয়া কৌশলগত চুক্তি ২০০১’।
দীর্ঘ প্রশ্ন উত্তর।
১। সোভিয়েত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
উত্তরঃ সোভিয়েত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো:
(i) সমাজতান্ত্রিক আদর্শ ও সমতা: ব্যক্তিগত মালিকানা বাতিল করে সামাজিক সমতা এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই ব্যবস্থা গড়ে ওঠে।
(ii) একদলীয় শাসনব্যবস্থা: পুরো রাজনৈতিক ব্যবস্থাটি ‘কমিউনিস্ট পার্টি’-কে ঘিরে আবর্তিত হতো এবং অন্য কোনো রাজনৈতিক দল বা বিরোধী মতামত প্রকাশের সুযোগ ছিল না।
(ii) রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতি: উৎপাদন, বণ্টন ব্যবস্থা ও জমির মালিকানা সম্পূর্ণরূপে রাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল এবং অর্থনীতি পরিচালিত হতো কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে।
(iii) সামাজিক কল্যাণ ও ন্যূনতম জীবনযাত্রার মান: শিক্ষা, স্বাস্থ্য, শিশু পরিচর্যা ইত্যাদি মৌলিক পরিষেবাগুলিতে রাজ্য ভর্তুকি দিত এবং সকল নাগরিকের ন্যূনতম জীবনযাত্রার মান নিশ্চিত করেছিল।
(iv) আমলাতান্ত্রিক জটিলতা: সময়ের সাথে সাথে সোভিয়েত ব্যবস্থা অত্যন্ত আমলাতান্ত্রিক, বাকস্বাধীনতাহীন এবং নাগরিক স্বাধীনতার বিরোধী হয়ে ওঠে, যা পরবর্তীতে অসন্তোষের জন্ম দেয়।
২। মিখাইল গর্বাচেভের সংস্কার নীতিগুলি আলোচনা করো এবং এটি কীভাবে সোভিয়েত ব্যবস্থার পতন ঘটিয়েছিল?
উত্তরঃ মিখাইল গর্বাচেভের সংস্কার নীতিগুলি আলোচনা করা হলো:
(i) পেরেস্ত্রোইকা-পুনর্নির্মাণ: এর উদ্দেশ্য ছিল স্তব্ধ হয়ে যাওয়া সোভিয়েত অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোর আধুনিকীকরণ এবং কিছুটা শিথিলকরণ। অর্থনৈতিক ক্ষেত্রগুলিতে আংশিক বাজার ব্যবস্থা ও উৎপাদনের ক্ষেত্র তৈরি করা ছিল এর লক্ষ্য।
(ii) গ্লাসনস্ত (খোলামেলা ভাব বা মুক্ত হাওয়া): এর মাধ্যমে নাগরিকেদের মতামত প্রকাশ, সংবাদপত্রের স্বাধীনতা এবং রাজনৈতিক গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করা হয়।
(iii) আন্তর্জাতিক ক্ষেত্রে সংস্কার: গর্বাচেভ আমেরিকার সাথে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন, পূর্ব ইউরোপ ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করেন এবং বার্লিন প্রাচীর পতনে নীরব সমর্থন জানান।
সংস্কার নীতি কীভাবে সোভিয়েত ব্যবস্থার পতন ঘটিয়েছিল: গর্বাচেভের সংস্কার নীতি নীতিগতভাবে ভালো হলেও তা অনভিপ্রেত কিছু অভ্যন্তরীণ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা অবশেষে সোভিয়েত ইউনিয়নের পতন ডেকে আনে।
(i) প্রত্যাশা ও প্রাপ্তির অসামঞ্জস্য: গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকার ফলে সাধারণ মানুষের মনে অর্থনৈতিক উন্নতির যে উচ্চ আশা তৈরি হয়েছিল, বাস্তব ক্ষেত্রে তা পূরণ হয়নি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সংকট দূর না হওয়ায় জনগণ চরম হতাশ হয়ে পড়ে।
(ii) কট্টরপন্থী ও আমলাদের বিরোধিতা: কমিউনিস্ট পার্টির প্রভাবশালী আমলা ও কট্টরপন্থীরা মনে করেছিল যে গর্বাচেভ বড্ড বেশি দ্রুত এগোচ্ছেন, যার ফলে তাদের নিজস্ব ক্ষমতা ও সুযোগ-সুবিধা হ্রাস পাচ্ছে। ১৯৯১ সালের আগস্টে এই কট্টরপন্থীরা গর্বাচেভের বিরুদ্ধে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থান ঘটায়।
(iii) অনিয়ন্ত্রিত জাতীয়তাবাদের স্ফুরণ: গ্লাসনস্ত বা উন্মুক্ত আলোচনার সুযোগ গ্রহণ করে সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন গণরাজ্যে (যেমন—লিথুয়ানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, ইউক্রেন ও রাশিয়া) দীর্ঘদিনের ক্ষোভ তীব্র জাতীয়তাবাদী আন্দোলনে রূপ নেয়। গণরাজ্যগুলি একে একে নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে শুরু করে।
(iv) বরিস ইয়েলৎসিনের উত্থান ও কেন্দ্রের ক্ষমতা হ্রাস: ১৯৯১ সালের কট্টরপন্থীদের অভ্যুত্থান ব্যর্থ করে বরিস ইয়েলৎসিন জননায়কে পরিণত হন। ইয়েলৎসিনের নেতৃত্বে ১৯৯১ সালের ডিসেম্বরে রাশিয়া, ইউক্রেন ও বেলারুশ ১৯২২ সালের সোভিয়েত চুক্তি বাতিল ঘোষণা করে এবং স্বাধীন রাষ্ট্রসংঘ গঠন করে।
৩। সোভিয়েত ইউনিয়নের পতনের বা বিঘটনের প্রধান কারণগুলি আলোচনা করো।
উত্তরঃ সোভিয়েত ইউনিয়নের বিঘটনের প্রধান কারণগুলি আলোচনা করা হলো:
(i) দীর্ঘস্থায়ী অর্থনৈতিক স্থবিরতা ও সম্পদের অবক্ষয়:
সামরিক খাতে বিপুল ব্যয়: মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামঞ্জস্য রেখে পারমাণবিক ও সামরিক অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত থাকার ফলে সোভিয়েত ইউনিয়নের জাতীয় আয়ের এক বিশাল অংশ সামরিক খাতে ব্যয় হয়ে যেত।
উপগ্রহ রাষ্ট্রগুলিকে ভর্তুকি প্রদান: পূর্ব ইউরোপের কম্যুনিস্ট রাষ্ট্রগুলি এবং মধ্য এশিয়ার গণরাজ্যগুলির অর্থনৈতিক ভিত্তি মজুত রাখতে সোভিয়েত কেন্দ্র থেকে প্রচুর অর্থ ঢালতে হতো, যা কেন্দ্রীয় অর্থনীতিকে নিঃশ্বেসিত করে ফেলে।
(ii) রাজনৈতিক ও প্রশাসনিক পচন এবং দুর্নীতি:
জবাবদিহিতাহীন একদলীয় শাসন: দীর্ঘ ৭০ বছরেরও বেশি সময় ধরে ‘কমিউনিস্ট পার্টি’ একচ্ছত্র ক্ষমতা ভোগ করেছিল। কোনো গণতান্ত্রিক ব্যবস্থা বা বিরোধী রাজনৈতিক দলের অস্তিত্ব না থাকায় শাসনব্যবস্থা জবাবদিহিতাহীন হয়ে পড়েছিল।
আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম্য: প্রশাসন ছিল অত্যন্ত আমলাতান্ত্রিক, দুর্নীতিগ্রস্ত ও স্থবির। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দূরীকরণে কমিউনিস্ট পার্টি ও সরকারি আধিকারিকেরা সম্পূর্ণ উদাসীন হয়ে পড়েছিল, যার ফলে দল ও সরকারের ওপর থেকে জনগণের আস্থা উঠে যায়।
(iii) পশ্চিমা বিশ্বের অগ্রগতি উপলব্ধি ও মনস্তাত্ত্বিক আঘাত: দীর্ঘদিন ধরে সোভিয়েত নাগরিকদের বোঝানো হয়েছিল যে সমাজতান্ত্রিক ব্যবস্থা পুঁজিবাদী ব্যবস্থার চেয়ে বহুগুণ উন্নত। কিন্তু তথ্যের প্রসারের সাথে সাথে সাধারণ জনগণ বুঝতে পারে যে পশ্চিমা পুঁজিবাদী দেশগুলির প্রযুক্তি, জীবনযাত্রার মান এবং নাগরিক স্বাধীনতা তাদের চেয়ে বহুগুণ এগিয়ে। এই বাস্তব সত্য অনুধাবন সোভিয়েত জনগণের মনে গভীর হতাশাও ক্ষোভের জন্ম দেয়।
(iv) মিখাইল গর্বাচেভের সংস্কার নীতি ও প্রতিক্রিয়া: ১৯৮৫ সালে মিখাইল গর্বাচেভ অর্থনৈতিক পুনর্নির্মাণের জন্য ‘পেরেস্ত্রোইকা’ এবং প্রশাসনিক স্বচ্ছতার জন্য ‘গ্লাসনস্ত’ নামক দুই যুগান্তকারী সংস্কার নীতি গ্রহণ করেন।
তবে—প্রত্যাশা ও প্রাপ্তির অসামঞ্জস্য: গ্লাসনস্ত বা রাজনৈতিক উন্মুক্ততার ফলে জনগণ দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ প্রকাশ্যে প্রকাশ করতে শুরু করে। কিন্তু পেরেস্ত্রোইকা দ্রুত অর্থনৈতিক সুফল দিতে ব্যর্থ হওয়ায় জনগণের অসন্তোষ চরম আকার ধারণ করে।
কমিউনিস্ট পার্টির গৃহযুদ্ধ: দলের সংস্কারপন্থী ও কট্টরপন্থীদের মুখোমুখি দ্বন্দ্বে প্রশাসনিক নিয়ন্ত্রণ পুরোপুরি ভেঙে পড়ে।
৪। ‘শক্ থেরাপি’ কী? সাবেক সোভিয়েত অঞ্চলে এর পরিণতি বা প্রভাব আলোচনা করো।
উত্তরঃ ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সাবেক সোভিয়েত গণরাজ্যগুলিতে দীর্ঘদিনের সাম্যবাদী বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে। এই সদ্য স্বাধীন রাষ্ট্রগুলিতে সমাজতন্ত্র থেকে মুক্ত বাজারভিত্তিক পুঁজিবাদী অর্থনীতিতে দ্রুত উত্তরণের জন্য আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলির নির্দেশে যে অর্থনৈতিক মডেল প্রয়োগ করা হয়েছিল, তা আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে ‘শক্ থেরাপি’ নামে পরিচিত।
সাবেক সোভিয়েত অঞ্চলে ‘শক্ থেরাপির’ পরিণতি বা প্রভাব: ‘শক্ থেরাপি’ সাবেক সোভিয়েত অঞ্চলের মানুষকে অর্থনৈতিক সমৃদ্ধির যে স্বপ্ন দেখিয়েছিল, তা বাস্তবায়িত হতে পারেনি, বরং সমগ্র অঞ্চলের অর্থনীতি ও সামাজিক জীবনে এক ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছিল।
(i) রাষ্ট্রীয় শিল্পের বিনাশ ও ইতিহাসের বৃহত্তম ‘গ্যারেজ সেল’:সরকারের নিয়ন্ত্রণাধীন প্রায় ৯০ শতাংশ রাষ্ট্রীয় শিল্পকারখানা ও উৎপাদন প্রতিষ্ঠান পানির দামে বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়া হয়। মুক্ত বাজার কাঠামোর কোনো অভিজ্ঞতা না থাকায় সরকারি শিল্প বিক্রির এই অভূতপূর্ব ও অপব্যয়ী প্রক্রিয়াকে ইতিহাসের সবচেয়ে বড় ‘গ্যারেজ সেল’ বলা হয়।
(ii) চরম মুদ্রাস্ফীতি ও জাতীয় মুদ্রার অবমূল্যায়ন: নিয়ন্ত্রিত মূল্যনীতি প্রত্যাহার করায় রাশিয়া সহ সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলিতে তীব্র মুদ্রাস্ফীতি দেখা দেয়। রাশিয়ার জাতীয় মুদ্রা ‘রুবেল’-এর মান নাটকীয়ভাবে তলানিতে গিয়ে ঠেকে। ফলে সাধারণ নাগরিকদের দীর্ঘদিনের কষ্টার্জিত জমাকৃত সঞ্চয় নিমেষেই মূল্যহীন হয়ে পড়ে।
(iii) সামাজিক কল্যাণ ব্যবস্থার ধ্বংস ও দারিদ্র্য বৃদ্ধি: শিক্ষা, স্বাস্থ্যসেবা ও খাদ্যের ওপর থেকে সরকারি ভর্তুকি প্রত্যাহার করে নেওয়ায় রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। বিশাল জনগোষ্ঠী চরম দারিদ্র্যের মুখে পড়ে। মধ্যবিত্ত ও শিক্ষক-বুদ্ধিজীবী সম্প্রদায় সমাজচ্যুত ও আর্থিক দিক থেকে প্রান্তিক হয়ে পড়ে।
(iv) অপরাধ চক্র ও মাফিয়া রাজের উত্থান: আইনি পরিকাঠামোর অভাব এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল হওয়ার সুযোগে সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলিতে সংগঠিত অপরাধী চক্র বা ‘মাফিয়া’ গোষ্ঠীর আবির্ভাব ঘটে। এই অপরাধী চক্রগুলি বেসরকারি সম্পত্তি, অর্থনৈতিক লেনদেন ও চোরাচালানের ওপর প্রায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে।
৫। সোভিয়েত ইউনিয়নের বিঘটনের পর বিশ্ব রাজনীতিতে কী কী পরিবর্তন বা ফলাফল দেখা দিয়েছিল?
উত্তরঃ বিশ্ব রাজনীতিতে সোভিয়েত বিঘটনের প্রধান পরিবর্তন ও ফলাফল বিস্তারিত আলোচনা করা হলো:
(i) স্নায়ুযুদ্ধ বা শীতল যুদ্ধের অবসান: সোভিয়েত বিঘটনের প্রথম ও সবচেয়ে প্রত্যক্ষ ফলাফল ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার চার দশকের বেশি সময় ধরে চলা স্নায়ুযুদ্ধের অবসান। দুই পরাশক্তির চরম বৈরী সম্পর্ক ও আদর্শগত সংঘাত শেষ হওয়ার সাথে সাথে বিশ্বব্যাপী চলমান পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা, সামরিক জোটের মুখোমুখি অবস্থান এবং সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা অনেকটাই হ্রাস পায়।
(ii) এক-মেরুকেন্দ্রিক বিশ্ব এবং মার্কিন আধিপত্যের প্রতিষ্ঠা: সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে আন্তর্জাতিক রাজনীতিতে দুই পরাশক্তির সাম্য বা দ্বি-মেরুকরণের অবসান ঘটে। এর পরিবর্তে বিশ্ব রাজনীতিতে একমাত্র পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্যভিত্তিক ‘এক-মেরুকেন্দ্রিক বিশ্ব’ প্রতিষ্ঠিত হয়।
(iii) পুঁজিবাদ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থার প্রভাব বৃদ্ধি: সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ধসের ফলে বিশ্বজুড়ে উদারনৈতিক পুঁজিবাদ এবং বহুদলীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থা একমাত্র সর্বজনগ্রাহ্য মডেল হিসেবে স্বীকৃতি পায়। সাবেক সোভিয়েত অঞ্চলের দেশগুলিতে পুঁজিবাদে উত্তরণের জন্য বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডার-এর মতো আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলি প্রধান নিয়ন্ত্রক ও প্রভাবশালী পরামর্শদাতার ভূমিকায় অবতীর্ণ হয়।
(iv) নতুন স্বাধীন রাষ্ট্রের আত্মপ্রকাশ: সোভিয়েত ইউনিয়নের বিঘটনের ফলে পূর্ব ইউরোপ, বাল্টিক অঞ্চল এবং মধ্য এশিয়ায় ১৫টি নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, কাজাখস্তান ইত্যাদির মতো নতুন রাষ্ট্রগুলি আন্তর্জাতিক রাজনীতিতে নিজস্ব স্বাতন্ত্র্য নিয়ে আবির্ভূত হয়। বাল্টিক রাজ্যগুলি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর দিকে ঝুঁকে পড়ে, আবার অনেকে ‘স্বাধীন রাষ্ট্রসংঘ’ গঠন করে।
(v) আঞ্চলিক ও জাতিগত সংঘাতের সূচনা: কেন্দ্রীয় সোভিয়েত সরকারের কঠোর নিয়ন্ত্রণ উঠে যাওয়ায় সাবেক সোভিয়েত অঞ্চলের বিভিন্ন গণরাজ্যে এবং বলকান অঞ্চলে সুপ্ত থাকা জাতীয়তাবাদী ও জাতিগত দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে।

Parimol Roy, BA graduate and HR professional at Dev Library, specializes in website content management and SEO for educational resources.
Subject Ka Complete Video Solution Dekhein
Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

