SEBA Class 9 Science Important Chapter 1 আমাদের পরিবেশে থাকা পদার্থ

SEBA Class 9 Science Important Chapter 1 আমাদের পরিবেশে থাকা পদার্থ Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 Science Important Chapter 1 আমাদের পরিবেশে থাকা পদার্থ Solutions and select need one. SEBA Class 9 General Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 9 Science Important Question Answer.

SEBA Class 9 Science Important Chapter 1 আমাদের পরিবেশে থাকা পদার্থ

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 9 Science Additional Niotes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 Science Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 1

অতিরিক্ত প্রশ্নোত্তর

প্রশ্ন ১। আপেক্ষিক তাপ বলতে কি বুঝ?

উত্তরঃ যেকোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1°C বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপশক্তিকে ঐ পদার্থের আপেক্ষিক তাপ বলে।

প্রশ্ন ২। পদার্থের কোন কোন গুণ উষ্ণতা মাপার কাজে ব্যবহার করা যায়?

উত্তরঃ পদার্থের ভর, গলনাংক, উতলাংক, বস্তুর গঠনকারী অণুগুলির গড় গতিশক্তি ইত্যাদি গুণ উষ্ণতা মাপার কাজে ব্যবহার করা যায়।

প্রশ্ন ৩। থার্মোমিটারের নিম্নস্থিরাংক এবং উর্দ্ধস্থিরাংক বলতে কি বুঝ?

উত্তরঃ বিশুদ্ধ বরফের গলনাংককে থার্মোমিটারের নিম্নস্থিরাংক এবং বিশুদ্ধ জলের উতলাংককে উদ্ধৃস্থিরাংক বলে। সেলসিয়াস থার্মোমিটারে নিম্নস্থিরাংক 0° সেলসিয়াস এবং ঊদ্ধস্থিরাংক 100°C আবার ফারেনহাইট থার্মোমিটারে নিম্নস্থিরাংক 32° ফারেনহাইট এবং ঊর্দ্ধস্থিরাংক 212° ফারেনহাইট।

প্রশ্ন ৪। থার্মোমিটারে পারা ব্যবহার করার সুবিধাসমূহ লিখ।

উত্তরঃ থার্মোমিটারে পারা ব্যবহার করার কারণ বা সুবিধাসমূহ হল-

(ক) পারা সহজেই বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। 

(খ) পারা 39°C থেকে 357°C পর্যন্ত তরল অবস্থায় থাকে। 

(গ) উষ্ণতা বৃদ্ধির ফলে সকল উষ্ণতায় পারা সমান ভাবে প্রসারিত হয়। 

(ঘ) পারা তাপের সুপরিবাহী, ফলে যে বস্তুর সংস্পর্শে রাখা হয় সহজেই সেই বস্তুর উষ্ণতা লাভ করে। 

(ঙ) পারার আপেক্ষিক তাপ অতি কম ফলে যে বস্তুর উষ্ণতা নির্ণয় করতে হবে তা হতে অতি সামান্য পরিমাণের তাপ শোষণ করে এবং বস্তুর উষ্ণতা বিশেষ কমে না। 

(চ) অস্বচ্ছ এবং উজ্জ্বল হওয়ায় পারা স্তম্ভনলীর মধ্য দিয়ে ওপর দিকে উঠা স্পষ্ট দেখা যায়।

(ছ) বিশুদ্ধ এবং শুদ্ধ পারা কাচের গায়ে লেগে থাকে না, ফলে সহজেই নলীর ভিতর দিয়ে উঠানামা করতে পারে।

প্রশ্ন ৫। তরল পদার্থের ব্যাপনের হার কঠিন পদার্থের ব্যাপনের হার থেকে বেশি কেন?

উত্তরঃ তরল পদার্থের ব্যাপনের হার কঠিন পদার্থের ব্যাপনের হার থেকে বেশি। এর কারণ হল তরল পদার্থের কণাগুলি স্বচ্ছন্দে চলাফেরা করে। তরল পদার্থের কণাগুলির মধ্যে থাকা শূন্যস্থান কঠিন পদার্থের কণাগুলির মধ্যে থাকা শূন্যস্থান থেকে বেশি।

প্রশ্ন ৬। পদার্থের বিভিন্ন ভৌতিক অবস্থাগুলি কি কি?

উত্তরঃ পদার্থের বিভিন্ন ভৌতিক অবস্থাগুলি হল- কঠিন, তরল এবং বায়বীয়।

প্রশ্ন ৭। যখন একটি বিকারে রাখা নির্দিষ্ট আয়তনের জলে কিছুটা লবণ দ্রবীভূত করা হয় তখন জলপৃষ্ঠের উচ্চতার কোনো পরিবর্তন হয় না কেন?

উত্তরঃ একটি বিকারে রাখা নির্দিষ্ট আয়তনের জলে যখন সামান্য পরিমাণ লবণ দ্রবীভূত করা হয় তখন লবণের কণাগুলি জলের কণাগুলির মধ্যে থাকা শূন্যস্থানে ঢুকে যায়। সেজন্য বিকারে রাখা জলপৃষ্ঠের উচ্চতার কোনো পরিবর্তন হয় না।

প্রশ্ন ৮। গ্যাস দ্বারা সৃষ্ট চাপ বলতে কি বুঝ?

উত্তরঃ গ্যাসীয় অবস্থায় কণাগুলি তীব্রবেগে যে কোনো দিকে গতি করে। এভাবে যে কোনো দিকে গতি করার জন্য কণাগুলি একটি অন্যটিকে আঘাত করে এবং পাত্রের দেওয়ালেও আঘাত করে। গ্যাসের কণাগুলি পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে গ্যাস দ্বারা সৃষ্ট চাপ বলা হয়।

প্রশ্ন ৯। লীনতাপ কাকে বলে?

উত্তরঃ যখন পদার্থের অবস্থার পরিবর্তন হয় অর্থাৎ তাপ প্রয়োগে কঠিন হতে তরলে এবং তরল হতে বায়বীয় অবস্থায় রূপান্তর ঘটে বা তাপ নিষ্কাশনে বায়বীয় অবস্থা হতে তরল অবস্থায় এবং তরল অবস্থা হতে কঠিন অবস্থায় রূপান্তর ঘটে, তখন উষ্ণতার কোনো পরিবর্তন দেখা যায় না। অর্থাৎ পদার্থের অবস্থার পরিবর্তনের সময় তাপ প্রয়োগ বা নিষ্কাশন সত্ত্বেও ঐ তাপের কোনো বাহ্যিক প্রকাশ হয় না। এই তাপকে লীনতাপ বলে।

প্রশ্ন ১০। গলনাংক বলতে কি বুঝ?

উত্তরঃ যে উষ্ণতায় বায়ুমণ্ডলীয় চাপে কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে গলনাংক বলে।

প্রশ্ন ১১। গলন কাকে বলে? বরফের গলনাংক কত?

উত্তরঃ কঠিন পদার্থের তরলে পরিবর্তন অর্থাৎ বিগলন প্রক্রিয়াকে গলন (fusion) বলে। বরফের গলনাংক 273.16k।

প্রশ্ন ১২। গলনের লীনতাপ বলতে কি বুঝ?

উত্তরঃ বায়ুমণ্ডলীয় চাপে 1 কে.জি কঠিন পদার্থকে এর গলনাংকে তরলে পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে পদার্থটির গলনের লীনতাপ বলে।

প্রশ্ন ১৩। উষ্ণতার এস. আই. একক কি?

উত্তরঃ উষ্ণতার এস. আই. একক হল কেলভিন (K)। 0°C = 273-16k। গণনার সুবিধার জন্য 0°C = 273 k ধরা হয়।

প্রশ্ন ১৪। তরল পদার্থের উতলাংক বা স্ফুটনাংক বলতে কি বুঝ?

উত্তরঃ যে উষ্ণতায় কোনো এক তরল পদার্থ বায়ুমণ্ডলীয় চাপে ফুটতে থাকে তাকে তরল পদার্থটির উতলাংক বা স্ফুটনাংক বলে। জলের স্ফুটনাংক হচ্ছে 373k বা 100°C।

প্রশ্ন ১৫। বাষ্পীভবনের লীনতাপ-এর সংজ্ঞা দাও।

উত্তরঃ স্ফুটনাংকে থাকা 1 কেজি. তরলকে বায়ুমণ্ডলীয় চাপে গ্যাসে পরিবর্তিত করতে যে তাপশক্তির প্রয়োজন হয় তাকে বাষ্পীভবনের লীনতাপ বলে।

প্রশ্ন ১৬। ঊর্দ্ধপাতন কাকে বলে?

উত্তরঃ কোনো কঠিন পদার্থের তরলে পরিবর্তিত না হয়ে কঠিন থেকে সোজাসুজি গ্যাসে ও গ্যাস থেকে সোজাসুজি কঠিনে পরিবর্তনকে ঊর্দ্ধপাতন বলে।

প্রশ্ন ১৭। কঠিন কার্বন-ডাই-অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয় কেন?

উত্তরঃ কঠিন কার্বন-ডাই-অক্সাইডকে উচ্চ চাপে সংগ্রহ করে রাখা হয়। চাপ কমিয়ে 1 এট্‌ফিয়ার করলে কঠিন কার্বন- ডাই-অক্সাইড তরল অবস্থায় রূপান্তরিত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়ে যায়। এইজন্য কঠিন কার্বন-ডাই-অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়।

প্রশ্ন ১৮। চাপের একটি এককের নাম লেখ।

উত্তরঃ চাপের একক হল প্যাস্কেল।

প্রশ্ন ১৯। বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বুঝ?

উত্তরঃ বায়ুমণ্ডলে বায়ুর যে চাপ থাকে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। সাগরপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপকে 1 এফিয়ার বলা হয়। এটাকেই সাধারণ বায়ুমণ্ডলীয় চাপ বলে ধরা হয়ে থাকে।

প্রশ্ন ২০। এট্‌সফিয়ার ও প্যাস্কের মধ্যে সম্পর্কটি লেখ।

উত্তরঃ 1 এমস্ফিয়ার = 1-01 x 10⁵ Pa

প্রশ্ন ২১। বাষ্পীভবন কাকে বলে?

উত্তরঃ স্ফুটনাংক থেকে কম যে কোনো উষ্ণতায় তরলের বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পীভবন বলে।

প্রশ্ন ২২। বাষ্পীভবনের দুটি উদাহরণ দাও।

উত্তরঃ বাষ্পীভবনের দুটি উদাহরণ, যথা-

১। খোলা অবস্থায় রাখলে জল ধীরে ধীরে জলীয় বাষ্পে পরিণত হয়। 

২। ভেজা কাপড় শুকিয়ে যায়।

প্রশ্ন ২৩। বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন?

উত্তরঃ ভেজা কাপড় বর্ষাকাল অপেক্ষা শীতকালে তাড়াতাড়ি শুকায়। এর কারণ শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, বর্ষাকালের বাতাসে থাকা জলীয় বাষ্পের পরিমাণ অপেক্ষা কম থাকে। ফলে শীতকালে ভেজা কাপড়ের জল অপেক্ষাকৃত দ্রুত বাষ্পীভূত হয় এবং তাড়াতাড়ি শুকিয়ে যায়।

প্রশ্ন ২৪। ঘর্মাক্ত শরীরে পাখার হাওয়া লাগালে শরীর ঠাণ্ডা হয় কেন?

উত্তরঃ ঘর্মাক্ত শরীরে পাখার হাওয়া দিলে শরীর ঠাণ্ডা হয় এবং বেশ আরাম বোধ হয়। এর কারণ হাওয়া দিলে শরীরের ঘাম দ্রুত বাষ্পে পরিণত হয়। এর জন্য প্রয়োজনীয় লীনতাপ শরীর থেকে গৃহীত হয়, ফলে শরীর ঠাণ্ডা হয়।

প্রশ্ন ২৫। বাষ্পীভবনের ফলে শীতলতার সৃষ্টি হয় কেন?

উত্তরঃ একটি খোলা পাত্রে রাখা তরলের বাষ্পীভবন হতে পারে। বাষ্পীভবনের সময় তরলের কণাগুলি শক্তি হারায়, ফলে চারপাশ থেকে সমপরিমাণ শক্তি সে শোষণ করে নেয়। এভাবে চারপাশ থেকে শক্তি শোষণ করে নেওয়ার ফলে চারপাশ ঠাণ্ডা হয়ে যায়। এই কারণে বাষ্পীভবনের ফলে শীতলতার সৃষ্টি হয়।

প্রশ্ন ২৬। হাওয়া থাকা দিনে কাপড় খুব তাড়াতাড়ি শুকায় কেন?

উত্তরঃ হাওয়ার গতিবেগ বৃদ্ধির সাথে জলীয় বাষ্পের কণাগুলি হাওয়ার সাথে দূরে সরে যায়। এর ফলে চারপাশের বায়ুতে থাকা জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। সেজন্য হাওয়া থাকা দিনে কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়।

প্রশ্ন ২৭। বাষ্পীভবনের হার কী কী কারকের ওপর নির্ভর করে তা বুঝিয়ে লেখ।

উত্তরঃ বাষ্পীভবনের হার নীচে দেওয়া কারকগুলির ওপর নির্ভর করে। যথা-

১। তরলের উন্মুক্ত পৃষ্ঠকালি – বায়ুমণ্ডলের দিকে তরলের উন্মুক্ত পৃষ্ঠকালি যত বেশি হয়, এর বাষ্পীভবনের হারও তত বেশি হয়।

২। উষ্ণতা – তরলের উষ্ণতা বৃদ্ধির সাথে এর বাষ্পীভবনের হারও বৃদ্ধি পায়।

৩। আর্দ্রতা – বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণই হচ্ছে আর্দ্রতা। যদি আর্দ্রতা বেশি থাকে তবে বাষ্পীভবনের হার কমে যায়।

৪। তরলের উপর প্রবাহমান বায়ুর গতি – তরলের উপর প্রবাহমান বায়ুর গতি বৃদ্ধি পেলে বাষ্পীভবন বৃদ্ধি পায়।

প্রশ্ন ২৮। গ্যাস ও বাষ্প কাকে বলে?

উত্তরঃ সাধারণভাবে বাষ্প হল পদার্থের এমন এক গ্যাসীয় অবস্থা যাকে শুধু চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। কিন্তু গ্যাস হল পদার্থের এমন এক গ্যাসীয় অবস্থা যাকে তরলে পরিণত করতে চাপ বৃদ্ধির সাথে তাপমাত্রা হ্রাস করতে হয়।

প্রশ্ন ২৯। ঘনীভবন কাকে বলে?

উত্তরঃ কোন পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তাপ অপসারণের ফলে তরল অবস্থায় পরিণত হওয়াকে ঘনীভবন বলে।

প্রশ্ন ৩০। শূন্যস্থান পূরণ করো।

(ক) তাপে পারার………………… বৃদ্ধি পায়।

উত্তরঃ আয়তন।

(খ) সেন্টিগ্রেড স্কেলে জলের উতলাংক……………….।

উত্তরঃ 100°C

(গ) পারা…………….. থেকে ………………..পর্যন্ত তরল অবস্থায় থাকে।

উত্তরঃ -39°C, 357°C

(ঘ) এক বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় তরলের বাষ্পীভবন হয় তাকে ………………….. বলে।

উত্তরঃ উতলাংক।

(ঙ) প্রেসার কুকারে জলের উপরে বায়ুর চাপ বাড়িয়ে জলের………………….. বৃদ্ধি করা হয়।

উত্তরঃ উতলাংক।

(চ) বায়ুর আর্দ্রতা বলতে বায়ুতে থাকা……………..পরিমাণকে বুঝায়।

উত্তরঃ জলীয় বাষ্পের।

(ছ) বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ উৎস হতে সংগ্রহ …………………..করে।

উত্তরঃ তাপের।

(জ) উতলাংকের তলার যেকোনো উষ্ণতা তরলের …………………..হয়।

উত্তরঃ বাষ্পায়ন।

(ঝ) চাপের একক হল …………………..।

উত্তরঃ পাস্কেল (Pa) |

(ঞ) পদার্থের চতুর্থ অবস্থার আবিষ্কারক হলেন…………………..।

উত্তরঃ লেংমুর এবং টংক।

(ট) তাপইঞ্জিনসমূহে তাপশক্তি………………….. রূপান্তরিত হয়।

উত্তরঃ কার্যশক্তিতে।

(ঠ) পদার্থের …………………..ধরনের অবস্থা আছে।

উত্তরঃ তিন।

(ড) গ্যাসের অণুগুলির আন্তঃ আণবিক ব্যবধান………………….।

উত্তরঃ বেশি।

(ঢ) বাষ্পায়নে …………………..সৃষ্টি হয়।

উত্তরঃ শীতলতা।

(ণ) জল 25°C উষ্ণতায় ……………..।

উত্তরঃ তরল।

(ত) কঠিনের মুক্ততল……………..।

উত্তরঃ নেই।

(থ) …………….. একটি তরল ধাতু।

উত্তরঃ পারদ।

(দ) জলের কঠিন অবস্থা হল……………..।

উত্তরঃ বরফ।

(ধ) উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে তরলের……………..হার বৃদ্ধি পায়।

উত্তরঃ বাষ্পায়নের।

(ন) তাপমাত্রা মাপা হয় ……………..যন্ত্র দ্বারা।

উত্তরঃ থার্মোমিটার।

(প) অক্সিজেন সাধারণ উষ্ণতায়……………..।

উত্তরঃ গ্যাসীয়।

NEW VIDEO CLASS

Subject Ka Complete Video Solution Dekhein

Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top