SEBA Class 10 Social Science Important Chapter 2 মহাত্মা গান্ধি ও ভারতের স্বাধীনতা সংগ্রাম

SEBA Class 10 Social Science Important Chapter 2 মহাত্মা গান্ধি ও ভারতের স্বাধীনতা সংগ্রাম Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters 2 মহাত্মা গান্ধি ও ভারতের স্বাধীনতা সংগ্রাম Solutions and select need one. Class 10 Social Science Additional Notes in Bengali Medium Download PDF. SEBA Class 10 Social Science Important Question Answer.

SEBA Class 10 Social Science Important Chapter 2 মহাত্মা গান্ধি ও ভারতের স্বাধীনতা সংগ্রাম

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. SEBA Class 10 Social Science Important Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 10 Social Science Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 2

অতিরিক্ত প্রশ্নোত্তর

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

প্রশ্ন ১। কোন তারিখে প্রথম বারের মত সর্বভারতীয় সর্বাত্মক হরতাল পালন করা হয়েছিল ? 

উত্তরঃ ১৯১৯ সালের ৬ এপ্রিল । 

প্রশ্ন ২। ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে আন্তঃরাষ্ট্রীয় সীমারে খাটির নাম কী ? 

উত্তরঃ রেডক্লিফ্ লাইন । 

প্রশ্ন ৩। জালিয়ানওয়ালা বাগের পুলিশের গুলি চালনার ফলে পুরুষ মহিলা ও শিশুসমেত ঘটনাস্থলে কতজনের মৃত্যু হয়েছিল ? 

উত্তরঃ ৩৭৯ জন । 

প্রশ্ন ৪। পুলিশি নির্যাতনে অতিষ্ঠ হয়ে উত্তর প্রদেশের চৌরিচৌরার কোন তারিখে পুলিশ চৌকিতে অগ্নিসংযোগ করেছিল ? 

উত্তরঃ ১৯২২ সালের ৫ ই ফেব্রুয়ারী ।

প্রশ্ন ৫। কোন তারিখে গান্ধিজি দাণ্ডিতে লবণ আইন ভঙ্গ করবার উদ্দেশ্যে যাত্রা করেন ? 

উত্তরঃ ১৯৩০ সালের ১২ ই মার্চ । 

প্রশ্ন ৬। গান্ধিজি তার কতজন অনুগামীকে নিয়ে দাণ্ডি যাত্রা করেছিলেন ? 

উত্তরঃ ৭৮ জন । 

প্রশ্ন ৭। মহাত্মা গান্ধির নেতৃত্বে পরিচালিত যে কোন দুটি আন্দোলনের উল্লেখ কর। 

উত্তরঃ ( ক ) অসহযোগ আন্দোলন । এবং

( খ ) আইন অমান্য আন্দোলন । 

প্রশ্ন ৮। অসহযোগ আন্দোলনের তিনটি কারণ উল্লেখ করো । 

উত্তরঃ অসহযোগ আন্দোলনের তিনটি কারণ হল –

( ক ) রাওলার্ট আইন ।

( খ ) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড । এবং

( গ ) তুর্কী সমস্যা । 

প্রশ্ন ৯। অসহযোগ আন্দোলনের কার্যসূচির প্রধান দুটি ভাগ উল্লেখ করো । 

উত্তরঃ ( ক ) গঠনমূলক কার্যসূচি । এবং

( খ ) ধ্বংসমূলক কার্যসূচি । 

প্রশ্ন ১০। অসহযোগ আন্দোলনের তিনটি গঠনমূলক কার্যসূচির উল্লেখ করো । 

উত্তরঃ গঠনমূলক কার্যসূচিগুলি হল— 

( ক ) শিক্ষার জাতীয়করণ । 

( খ ) স্বদেশী দ্রব্য গ্রহণ এবং প্রচার । এবং

( গ ) খাদি বস্ত্রের ব্যবহার । 

প্রশ্ন ১১। অসহযোগ আন্দোলনের তিনটি ধ্বংসাত্মক কার্যসূচির উল্লেখ করো । 

উত্তরঃ অসহযোগ আন্দোলনের তিনটি ধ্বংসাত্মক কার্যসূচি হল— 

( ক ) ব্রিটিশ আইন – আদালত বর্জন । 

( খ ) ব্রিটিশ শিক্ষানুষ্ঠান বর্জন করা । এবং

( গ ) সরকারী কার্যসূচি ও উৎসব বর্জন করা । 

প্রশ্ন ১২। অসহযোগ আন্দোলন চলাকালীন উঠা যেকোন চারটি গড়ে জাতীয় শিক্ষানুষ্ঠানের নাম উল্লেখ করো । 

উত্তরঃ জাতীয় শিক্ষানুষ্ঠানগুলি হল –

( ক ) বিহার বিদ্যাপীঠ ( পাটনা ) । 

( খ ) বেঙ্গল ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ।

( গ ) আলিগড় ন্যাশনাল মুসলিম বিশ্ববিদ্যালয় । এবং

( ঘ ) গুজরাট বিদ্যাপীঠ । 

প্রশ্ন ১৩। ১৯৩৯ সালে ভারত শাসন আইন মর্লি – মিণ্টো আইন – এর দুটি শর্ত উল্লেখ করো । 

উত্তরঃ ( ক ) কেন্দ্রীয় ও প্রাদেশিক ব্যবস্থাপক সভার বেসরকারী সভ্যসংখ্যা বাড়ানো । এবং

( খ ) হিন্দু ও মুসলমানদের জন্য আলাদা নির্বাচন প্রথার প্রবর্তন করা । 

প্রশ্ন ১৪। ১৯১৯ সালের ভারত শাসন আইনের দুটি শর্ত লেখো । 

উত্তরঃ ( ক ) সমগ্র ব্রিটিশ ভারতের প্রতি প্রযোজ্য আাইন প্রণয়নের জন্য দ্বিকক্ষ সম্বলিত একটি আইনসভা প্রতিষ্ঠিত হয় । এবং

( খ ) প্রত্যেক প্রদেশের শাসনভার একজন গভর্নরের উপর ন্যস্ত হয় । 

প্রশ্ন ১৫। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের যে কোন দুটি শর্ত উল্লেখ করো । 

উত্তরঃ ( ক ) ব্রিটিশ শাসিত প্রদেশ ও দেশীয় রাজ্যগুলি নিয়ে কেন্দ্রে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা । এবং

( খ ) প্রাদেশিক শাসন ব্যবস্থায় পূর্ণ স্বায়ত্ত শাসালের প্রবর্তন । 

প্রশ্ন ১৬৷ অসহযোগ আন্দোলনের যে কোন দুটি লক্ষ্য সংক্ষেপে লেখো । 

উত্তরঃ ( ক ) পাঞ্জাবে ব্রিটিশের অমানুষিক অত্যাচারের প্রতিবাদ । এবং

( খ ) ভারতে স্বরাজ গঠন করা । 

প্রশ্ন ১৭। মেকডোনাল্ডের ঘোষণা অনুযায়ী ব্রিটিশ সরকার ভারতবর্ষের কোন কোন জাতি / শ্রেণির লোকদের সংখ্যালঘুরূপে স্বীকৃতি দিয়েছিল ? 

উত্তরঃ সংখ্যালঘু জাতিসমূহ হল— 

( ১ ) মুসলমান । 

( ২ ) অবদলিত শ্রেণি ।

( ৩ ) অবহেলিত শ্রেণি ।

( ৪ ) ভারতীয় খ্রিস্টান ।

( ৫ ) এংলো ইণ্ডিয়ান ।

( ৬ ) ইউরোপীয় ।

( ৭ ) বণিক ও উদ্যোগপতি শ্রেণি । 

( ৮ ) মাটিগিরি ।

( ৯ ) শ্রমিক । এবং 

( ১০ ) শিখ । 

প্রশ্ন ১৮। বিয়াল্লিশের গণ আন্দোলনে অংশগ্রহণকারী চারটি সংস্থার নাম লেখো । 

উত্তরঃ চারটি সংস্থা হল— 

( ক ) সৌমেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বাধীন কমিউনিষ্ট লীগ । 

( খ ) সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লক । 

( গ ) ভগৎ সিংহের হিন্দুস্থান সোসালিষ্ট রিপাব্লিকান আর্মি । এবং 

( ঘ ) জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বাধীন কংগ্রেস সমাজবাদী দল ।

প্রশ্ন ১৯। ভারতে খিলাফৎ আন্দোলনের যে – কোন দুটি লক্ষ্য লেখো । 

উত্তরঃ ( ক ) তুর্কী সাম্রাজ্যের উপর ব্রিটিশের অবিচারের প্রতিবাদ । এবং 

( খ ) ভারতে হিন্দু ও মুসলিম ঐক্য স্থাপন করা । 

প্রশ্ন ২০। স্বদেশী আন্দোলন ব্যর্থ হওয়ার দুটি কারণ উল্লেখ করো । 

উত্তরঃ ( ক ) ব্রিটিশ সরকার আন্দোলন কঠোর হস্তে দমন করে । এবং 

( খ ) ১৯০৭ সালে কংগ্রেস বিভাজনের ফলে আন্দোলন দুর্বল হয়ে পড়ে । 

প্রশ্ন ২১। প্রতিষ্ঠার সময়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে – কোন দুটি উদ্দেশ্য লেখো। 

উত্তরঃ ( ক ) দেশের বিভিন্ন অংশের বিভিন্ন মানুষের মধ্যে ঐক্য স্থাপন করা । এবং 

( খ ) দেশের গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ আলোচনা করা ও সমাধানের পন্থা নির্ণয় করা । 

প্রশ্ন ২২। ভারতে ব্রিটিশ শাসনের যে কোন দুটি সুফল উল্লেখ করো । 

উত্তরঃ ( ক ) ব্রিটিশ শাসনের ফলে ভারতে পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারার প্রসার ঘটে । এবং

( খ ) ব্রিটিশ শসনের ফলে ভারতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয় । 

প্রশ্ন ২৩। ভারতে ব্রিটিশ শাসনের যে কোন দুটি কুফল উল্লেখ করো । 

উত্তরঃ ( ক ) ব্রিটিশ শাসনের অর্থনৈতিক শোষণের ফলে – ভারতের আর্থিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে এবং জনগণের দুর্দশা বৃদ্ধি পায় । এবং

( খ ) ব্রিটিশ শাসনকালে ভারতের কুটির শিল্পের বিনাশ ঘটে । 

প্রশ্ন ২৪। আজাদ হিন্দ ফৌজ সংগঠিত হওয়ার মূল আদর্শগুলি লেখো।

উত্তরঃ ( ক ) ধর্মনিরপেক্ষতার আদর্শ । এবং

( খ ) দেশপ্রেমের আদর্শ । 

প্রশ্ন ২৫। ভারতে জাতীয় আন্দোলনে চরমপন্থী উত্থানের দুটি কারণ লেখো । 

উত্তরঃ কংগ্রেসের দাবি পূরণের প্রতি ব্রিটিশ সরকারের উদাসীনতা । এবং 

( ক ) লর্ড কার্জনের দমনমূলক নীতি ।

প্রশ্ন ২৬। ক্রিপস্ মিশন ব্যর্থ হওয়ার দুইটি কারণ লেখো।

উত্তরঃ ( ক ) ক্রিপসের প্রস্তাবে ভারতের স্বাধীনতা দানের কোন উল্লেখ না থাকায় কংগ্রেস তা গ্রহণ করে নি । এবং

( খ ) স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের উল্লেখ না থাকায় মুসলিম লীগও এটি প্রত্যাখ্যান করে ।

প্রশ্ন ২৭। মাউন্টব্যাটেন পরিকল্পনার যে – কোন দুটি অনুবিধি লেখো । 

উত্তরঃ ( ক ) মুসলমান প্রধান অক্ষলাগুলির বাসিন স্মৃতি ইতাৰ বিকালে তারা আলাদা ডোমিনিয়ন গঠন করবে । এবং

( খ ) উত্তর – পশ্চিম সীমান্ত প্রদেশ পাকিস্তানে যোগদান করতে চায় কিনা তা তথাকার জনগণের গণভোটের মাধ্যমে স্থির হবে । 

প্রশ্ন ২৮। ভারতের স্বাধীনতা আইনের প্রধান দুইটি শর্ত উল্লেখ করো । 

উত্তরঃ ( ক ) এই আইন ভারত ও পাকিস্তান নামে আলাদা দুটি রাষ্ট্র গঠন করে । এবং

( খ ) ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট হতে ভারত ও পাকিস্তানের শাসন ব্যাপারে ব্রিটিশ সরকারের কোন কর্তৃত্ব থাকবে না ।

প্রশ্ন ২৯। মুসলমানদের জন্য মুসলিম লীগ কোন লীগসভার একটি স্বতন্ত্র রাষ্ট্রের দাবি জানিয়েছিলেন ? লীগের সেই সভার সভাপতি কে ছিলেন ? 

উত্তরঃ ১৯৪০ সালের লাহোর অধিবেশনে । সভাপতি ছিলেন জিন্না । 

প্রশ্ন ৩০। কখন এবং ভারতের কোথায় গান্ধিজি সর্বপ্রথম অহিংসা নীতির পরীক্ষা করেছিলেন ? 

উত্তরঃ ১৯১৫ সালে বিহারের চম্পারণে । 

প্রশ্ন ৩১। কে , কখন ব্যক্তিগত সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন ? 

উত্তরঃ মহাত্মা গান্ধি ১৯১৯ সালে ব্যক্তিগত সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন ।

প্রশ্ন ৩২। কাদের আদর্শের দ্বারা গান্ধিজি অহিংস নীতি উদ্ভাবনে প্রভাবিত হয়েছিলেন ? 

উত্তরঃ ( ক ) ইমার্সন ।

( খ ) থরো । ও 

( গ ) টলস্টয় । 

প্রশ্ন ৩৩। প্রথম অসমীয়া সংবাদপত্রটির নাম কী ছিল ? এটি কখন প্রকাশিত হয়েছিল ? 

উত্তরঃ প্রথম অসমীয়া সংবাদপত্র “ অরুণোদয় ” ১৮৪৬ সালে প্রকাশিত হয়েছিল । 

প্রশ্ন ৩৪। মহাত্মা গান্ধি কেন এবং কখন অসহযোগ আন্দোলন স্থগিত করেছিলেন ? 

উত্তরঃ চৌরিচৌরা পুলিশ থানায় ১৯২২ সালে ১৩ ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন স্থগিত করেছিলেন । 

প্রশ্ন ৩৫ । ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন সভায় পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল ? সেই সভার সভাপতির নাম লেখো । 

উত্তরঃ ১৯২৯ সালের ৩১ শে ডিসেম্বর লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করা হয় । সেই অধিবেশনের সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু ।

প্রশ্ন ৩৬। একক সত্যাগ্রহ আন্দোলন কে এবং কখন শুরু করেছিলেন ? 

উত্তরঃ মহাত্মা গান্ধি ১৯৩০ সালে লবণ আইন ভঙ্গ করার জন্য একক সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন । 

প্রশ্ন ৩৭। অন্তর্বর্তী সরকারের চারজন মন্ত্রীর / সদস্যের নাম লেখো । 

উত্তরঃ মন্ত্রী বা সদস্যগণ হলেন ―

( ক ) পণ্ডিত জওহরলাল নেহরু । 

( খ ) সর্দার বল্লভভাই প্যাটেল । 

( গ ) ডঃ রাজেন্দ্রপ্রসাদ । এবং

( ঘ ) চক্রবর্তী রাজা গোপালাচারী । 

প্রশ্ন ৩৮। অহিংস নীতির প্রবর্তক ছিলেন কে ? 

উত্তরঃ মহাত্মা গান্ধী।

প্রশ্ন ৩৯। গান্ধিজি কখন সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন ? 

উত্তরঃ ১৯১৫ সালে । 

প্রশ্ন ৪০। “ ভারত রক্ষা আইন ” কখন প্রবর্তন করা হয়েছিল ? 

উত্তরঃ ১৯১৪ সালে । 

প্রশ্ন ৪১। গান্ধিজি কখন লবণ আইন ভঙ্গ করেন ? 

উত্তরঃ ১৯৩০ সালের ৬ ই এপ্রিল । 

প্রশ্ন ৪২। প্রথম গোলটেবিল বৈঠক কখন অনুষ্ঠিত হয় ? 

উত্তরঃ ১৯৩০ সালে । 

প্রশ্ন ৪৩। গান্ধি আরউন চুক্তি কখন স্বাক্ষরিত হয় ? 

উত্তরঃ ১৯৩১ সালের ৫ ই মার্চ । 

প্রশ্ন ৪৪। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোন সালে অনুষ্ঠিত হয় ? 

উত্তরঃ ১৯৩১ সালে । 

প্রশ্ন ৪৫। সাম্প্রদায়িক বাটোয়ারা কখন ঘোষিত হয় ? 

উত্তরঃ ১৯৩২ সালের ২০ আগস্ট । 

প্রশ্ন ৪৬। “ সাম্প্রদায়িক “ বাটোয়ারা ” ঘোষণা করেন কে ? 

উত্তরঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী মেকডোনাল্ড । 

প্রশ্ন ৪৭। গান্ধিজিকে কে ‘ নগ্ন ফকির ’ বলেছিলেন ? 

উত্তরঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল । 

প্রশ্ন ৪৮। কোন আন্দোলনকে ৪২ – এর  -এর গণ – আন্দোলন বলে অভিহিত করা হয়?

উত্তরঃ ভারত ত্যাগ আন্দোলনকে ।

প্রশ্ন ৪৯। কোন আন্দোলনকে আগস্ট বিপ্লব বলে অভিহিত করা হয় ?

উত্তরঃ ভারত ত্যাগ আন্দোলনকে ৷ 

প্রশ্ন ৫০। বিয়াল্লিশের গণ আন্দোলন কখন সমাপ্ত হয় ? 

উত্তরঃ ১৯৪৪ সালে ।

প্রশ্ন ৫১। জার্মানী কখন পোল্যাণ্ড আক্রমণ করে ? 

উত্তরঃ ১৯৩৯ সালের ১ লা সেপ্টেম্বর । 

প্রশ্ন ৫২। জার্মানী কখন সোভিয়েত রাশিয়া আক্রমণ করে ? 

উত্তরঃ ১৯৪১ সালে ২২ শে জুন । 

প্রশ্ন ৫৩। প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয় ? 

উত্তরঃ ১৯৩৯ সালের ১ লা সেপ্টেম্বর । 

প্রশ্ন ৫৪। কমিউনিষ্ট লীগ – এ নেতা ছিলেন কে ? 

উত্তরঃ সৌমেন্দ্রনাথ ঠাকুর । 

প্রশ্ন ৫৫। ফরওয়ার্ড ব্লক – এর প্রতিষ্ঠাতা কে ? 

উত্তরঃ নেতাজী সুভাষচন্দ্র বসু । 

প্রশ্ন ৫৬। হিন্দুস্থান সোসালিস্ট রিপাব্লিকান আর্মির প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 

উত্তরঃ ভগৎ সিং । 

প্রশ্ন ৫৭। কংগ্রেস সমাজবাদী দলের প্রতিষ্ঠাতা ছিলেন কে ? 

উত্তরঃ জয়প্রকাশ নারায়ণ । 

প্রশ্ন ৫৮। অন্তর্বর্তী সরকার কখন কার্যভার গ্রহণ করে ? 

উত্তরঃ ১৯৪৬ সালের ২ রা সেপ্টেম্বর । 

প্রশ্ন ৫৯। প্রত্যক্ষ দাবী দিবস কোনদিন পালিত হয় ? 

উত্তরঃ ১৯৪৬ সালের ১৬ ই আগস্ট । 

প্রশ্ন ৬০। বাংলাদেশ কখন স্বাধীনতা লাভ করে ? 

উত্তরঃ ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর । 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top