Class 12 Swadesh Adhyayan MCQ Chapter 6 আসামের রাজনৈতিক ঘটনাপ্রবাহ (১৮২৬-১৯৮৫) Question Answer Bengali Medium As Per The New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters ASSEB Class 12 Swadesh Adhyayan MCQ Chapter 6 আসামের রাজনৈতিক ঘটনাপ্রবাহ (১৮২৬-১৯৮৫) Notes and select need one. AHSEC Class 12 Swadesh Adhyayan MCQ Chapter 6 আসামের রাজনৈতিক ঘটনাপ্রবাহ (১৮২৬-১৯৮৫) Solutions Download PDF. HS 2nd Year Swadesh Adhyayan Objective Type Question Bengali Medium.
Class 12 Swadesh Adhyayan MCQ Chapter 6 আসামের রাজনৈতিক ঘটনাপ্রবাহ (১৮২৬-১৯৮৫)
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. ASSEB Class 12 Swadesh Adhyayan Multiple Choice Questions Bengali Medium are part of All Subject Solutions. Here we have given HS 2nd Year Swadesh Adhyayan MCQs Solutions Bengali Medium for All Chapters, You can practice these here.
আসামের রাজনৈতিক ঘটনাপ্রবাহ (১৮২৬-১৯৮৫)
Chapter: 6
| দ্বিতীয় ভাগঃ ইতিহাস |
| MCQ |
১। একই দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গমন করাকে কী বলা হয়?
(ক) আন্তর্জাতিক অভিবাসন।
(খ) আন্তঃদেশিক অভিবাসন।
(গ) অনুপ্রবেশ।
(ঘ) শরণার্থী।
উত্তরঃ (খ) আন্তঃদেশিক অভিবাসন।
২। যারা বৈধ নথিপত্র ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করেন তাদের কী বলা হয়?
(ক) বৈধ অভিবাসী।
(খ) শরণার্থী।
(গ) অনুপ্রবেশকারী।
(ঘ) পর্যটক।
উত্তরঃ (গ) অনুপ্রবেশকারী।
৩। কোন সালে ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী হিন্দু ও মুসলিমদের নাগরিকত্ব লাভের শর্ত উল্লেখ করা হয়েছে?
(ক) ১৯৫০ সালে।
(খ) ১৯৫৫ সালে।
(গ) ১৯৪৭ সালে।
(ঘ) ১৯৭১ সালে।
উত্তরঃ (খ) ১৯৫৫ সালে।
৪। আহোম রাজত্বের সময়কাল কত ছিল?
(ক) ১২২৮-১৮২৬.
(খ) ১৫২৬-১৮৫৭.
(গ) ১৮২৬-১৯৪৭.
(ঘ) ১২০৬-১৫২৬.
উত্তরঃ (ক) ১২২৮-১৮২৬.
৫। কোন আহোম রাজা নদীয়া থেকে কৃষ্ণরাম ভট্টাচার্য নামক পণ্ডিতকে আসামে আনিয়েছিলেন?
(ক) চুকাফা।
(খ) রুদ্রসিংহ।
(গ) শিবসিংহ।
(ঘ) প্রমত্ত সিংহ।
উত্তরঃ (খ) রুদ্রসিংহ।
৬। শিহাবুদ্দিন তালিশ আসাম সম্পর্কে তাঁর কোন গ্রন্থে বিবরণ লিপিবদ্ধ করেছেন?
(ক) আকবরনামা।
(খ) তুজুক-ই-জাহাঙ্গিরি।
(গ) তারিখ-ই-আসাম।
(ঘ) আসাম বুরঞ্জি।
উত্তরঃ (গ) তারিখ-ই-আসাম।
৭। ব্রিটিশরা কত সালে আসাম অধিগ্রহণ করেছিল?
(ক) ১৮২৬ সালে।
(খ) ১৭৫৭ সালে।
(গ) ১৮৫৮ সালে।
(ঘ) ১৯০৫ সালে।
উত্তরঃ (ক) ১৮২৬ সালে।
৮। আসামের স্কুল ও অফিস কাছারিতে কত বছর পর্যন্ত বাংলা ভাষা প্রচলিত ছিল?
(ক) ১৮৩৬-১৮৫৩.
(খ) ১৮৩৬-১৮৭৩.
(গ) ১৮২৬-১৮৫৮.
(ঘ) ১৮৭৩-১৯৪৭.
উত্তরঃ (খ) ১৮৩৬-১৮৭৩.
৯। কে এবং কবে আসামে চা-গাছ আবিষ্কার করেন?
(ক) রবার্ট ব্রুস, ১৮২৩ সালে।
(খ) আলেকজান্ডার ব্রুস, ১৮৩৮ সালে।
(গ) ডেভিড স্কট, ১৮২৬ সালে।
(ঘ) মণিরাম দেওয়ান, ১৮২৩ সালে।
উত্তরঃ (ক) রবার্ট ব্রুস, ১৮২৩ সালে।
১০। ‘আসাম টি কোম্পানী’ কত সালে গঠিত হয়েছিল?
(ক) ১৮২৩ সালে।
(খ) ১৮৩৯ সালে।
(গ) ১৮৩৮ সালে।
(ঘ) ১৮৫০ সালে।
উত্তরঃ (গ) ১৮৩৮ সালে।
১১। রবার্ট ব্রুস আসামের প্রথম দুটি চা-বাগিচা কোথায় স্থাপন করেছিলেন?
(ক) ডিব্রুগড় ও তিনসুকিয়া।
(খ) জয়পুর ও সদিয়া।
(গ) জোরহাট ও শিবসাগর।
(ঘ) গুয়াহাটি ও তেজপুর।
উত্তরঃ (খ) জয়পুর ও সদিয়া।
১২। চা-বাগানের জন্য ‘The Wast Land Grant Rule’ কত সালে প্রবর্তন করা হয়?
(ক) ১৮৩৮ সালে।
(খ) ১৮৫৪ সালে।
(গ) ১৮৬১ সালে।
(ঘ) ১৮৯১ সালে।
উত্তরঃ (খ) ১৮৫৪ সালে।
১৩। ২০১১ সালের জনগণনা অনুযায়ী আসামে চা-বাগিচায় নিয়োজিত শ্রমিকের সংখ্যা কত ছিল?
(ক) প্রায় ৩০ লক্ষ।
(খ) প্রায় ৫০ লক্ষ।
(গ) প্রায় ৬৫ লক্ষ।
(ঘ) প্রায় ৮০ লক্ষ।
উত্তরঃ (গ) প্রায় ৬৫ লক্ষ।
১৪। আসামে জমি বণ্টনের জন্য ‘কলোনাইজেশন স্কিম’ কোন জেলায় চালু করা হয়েছিল?
(ক) কামরূপ।
(খ) বরপেটা, নওগাঁও এবং মঙ্গলদৈ।
(গ) শিবসাগর ও লখিমপুর।
(ঘ) ধুবড়ী ও গোয়ালপাড়া।
উত্তরঃ (খ) বরপেটা, নওগাঁও এবং মঙ্গলদৈ।
১৫। আসাম ও বঙ্গদেশের মধ্যে কত সালে রেল যোগাযোগ স্থাপিত হয়?
(ক) ১৮২৬-২৭ সালে।
(খ) ১৮৯১-৯২ সালে।
(গ) ১৯০৫-০৬ সালে।
(ঘ) ১৯১১-১২ সালে।
উত্তরঃ (খ) ১৮৯১-৯২ সালে।

