Class 10 Science Chapter 16 প্রাকৃতিক সম্পদের পরিচালনা Notes to each chapter is provided in the list so that you can easily browse throughout different chapter Class 10 Science Chapter 16 প্রাকৃতিক সম্পদের পরিচালনা and select needs one.
Class 10 Science Chapter 16 প্রাকৃতিক সম্পদের পরিচালনা
Also, you can read SCERT book online in these sections Class 10 Science Chapter 16 প্রাকৃতিক সম্পদের পরিচালনা Solutions by Expert Teachers as per SCERT (CBSE) Book guidelines. Class 10 Science Chapter 16 প্রাকৃতিক সম্পদের পরিচালনা These solutions are part of SCERT All Subject Solutions. Here we have given Class 10 Science Chapter 16 প্রাকৃতিক সম্পদের পরিচালনা for All Subject, You can practice these here..
প্রাকৃতিক সম্পদের পরিচালনা
Chapter – 16
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
১। আরও বেশি করে পরিবেশ বান্ধব হওয়ার জন্য তােমাদের স্বভাবে কি কি পরিবর্তন করতে পার ?
উত্তরঃ আরও বেশি করে পরিবেশ বান্ধব হতে গেলে লিটি বিষয়ের উপর স্বভাবে পরিবর্তন আনতে হবে। এইগুলি হল- হ্রাস (Reduce); পুনরাবর্তন (Recycle) এবং পুনর্ব্যবহার (Reuse).
অপ্রয়ােজনে বাতি ও পাখার সুইচ বন্ধ করে বিদ্যুতের সাশ্রয় করা। ছিদ্রযুক্ত জলের কল মেরামত করে জল সংরক্ষণ করা। খাবার নষ্ট না করা। ব্যবহার কমাতে পারা যায় এমন কিছু জিনিসের কথা চিন্তা করা হল হ্রাস। প্লাষ্টিক কাগজ, কাঁচ ও ধাতব বস্তু সংগ্রহ করে এবং নতুন প্লাষ্টিক, কাগজ, কাঁচ ও অন্যান্য বস্তু প্রস্তুত না করে এই পুরানাে সংগৃহীত বস্ত্র পুনরাবর্তন করে প্রয়ােজনীয় জিনিষ প্রস্তুত করা। পুনর্ব্যবহার পদ্ধতিতে কেবল কোনও জিনিষ বার বার ব্যবহার করা হয়। জ্যাম, জেলী, আচার ইত্যাদি বিভিন্ন খাবার জিনিষের বােতল খালি হলে ভাল করে পরিষ্কার করে আচার রান্নাঘরে কোনও জিনিষ রাখার জন্য ব্যবহার করা যায়।
২। স্বল্পমেয়াদী লক্ষ্যের সাথে সম্পদ ব্যবহারের কি সুবিধা হতে পারে ?
উত্তরঃ বর্তমান প্রাথমিক প্রয়ােজন মেটানাের জন্য স্বল্পমেয়াদী লক্ষের সাথে সম্পদ ব্যবহারের কথা চিন্তা করা হয়।
৩। আমাদের সম্পদের ব্যবস্থাপনার জন্য এইসব সুবিধা দীর্ঘমেয়াদী ব্যবহারের সুবিধার থেকে কিভাবে পৃথক হবে ?
উত্তরঃ দীর্ঘমেয়াদী উন্নতির ধারণা মানুষের বর্তমানের প্রয়ােজন পূরণ করে বৃদ্ধিতে সাহায্য করে আবার ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহারের জন্যও সংরক্ষণ করে। অর্থনৈতিক উন্নয়ন পরিবেশ সংরক্ষণের সাথে যুক্ত। দীর্ঘস্থায়ী উন্নয়ন জীবনের বিভিন্ন দিকের পরিবর্তনের ইঙ্গিত করে। এটি মানুষের চারিপাশের আর্থ-সামাজিক এবং পরিবেশগত অবস্থার পরিবর্তন বা প্রাকৃতিক সম্পদের বর্তমান ব্যবহারের পরিবর্তন এর সম্মতির উপর নির্ভর করে।
৪। সম্পদের সমবণ্টন হওয়া উচিৎ বলে কেন ভাব ? আমাদের সম্পদের সমবণ্টনের বিরুদ্ধে কোন কোন শক্তি কাজ করছে ?
উত্তরঃ সমাজে ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা সম্পদের বণ্টনের অধিক সুবিধা গ্রহণ করে। সেইজন্য সমবণ্টন হওয়া উচিৎ যাতে ধনী, দরিদ্র সবাই উপক্রিত হতে পারে।
ক্ষমতা এবং অর্থ এই দুইটি বল সম্পদ সমবণ্টনের বিরুদ্ধে কাজ করে।
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
১। আমাদের বনসম্পদ এবং বন্যজন্তু সংরক্ষণ করা উচিৎ কেন ?
উত্তরঃ বনসম্পদ এবং বন্যজন্তু সংরক্ষণ করা উচিৎ কারণ-
(i) এরা পরিস্থিতি তন্ত্রের সমতা বজায় রাখে।
(ii) এরা জীব বৈচিত্র্যকে রক্ষা করে।
(iii) এরা খাদ্য সংরক্ষণ এবং পরিবেশের উপর প্রভাব বিস্তার করে।
(iv) বনসম্পদ থেকে অনেক মহৌষধ তৈরি করা হয়।
২। বন-জঙ্গল সংরক্ষণের জন্য কোনও উপায় অবলম্বন করতে প্রস্তাব দাও।
উত্তরঃ বন-জঙ্গল সংরক্ষণের প্রস্তাবগুলি হল-
(i) বন-জঙ্গল সংরক্ষণের প্রস্তাব জন্য নিয়ম নির্ধারণ করা এবং প্রয়ােগ করা।
(ii) গাছ কাটা বন্ধ করা।
(iii) জঙ্গলের আগুন রােধ করা।
(iv) আগাছা নিয়ন্ত্রণ করা ইত্যাদি।
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
১। তুমি বাস করা অঞ্চলে জল চাষের / ব্যবস্থাপনার কি কি পরম্পরাগত পদ্ধতি আছে বের কর।
উত্তরঃ জলচাষ ব্যবস্থাপনা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়।
ভারতে নিম্নলিখিত জল চাষ ব্যবস্থাপনা প্রচলন আছে।
(i) রাজস্থানের ঐতিহ্যগত খাদিন এবং নাদিস।
(ii) মহারাষ্ট্রের বন্ধরাস এবং তালস।
(iii) মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশের বুন্দিস্ ৷
(iv) বিহারের আহারস্ এবং পাইনেস্।
(v) হিমাচল প্রদেশের কুলস্।
(vi) জম্মু ও কাশ্মিরের পন্ডস্।
(vii) তামিলনাডুতে ইসিস্।
(viii) কেরালাতে সুরঙ্গমস্।
(ix) কর্ণাটকে কাটাস্।
২। পাহাড়ী অঞ্চল বা সমতল অথবা মালভূমি অঞ্চলের সম্ভাব্য পদ্ধতির সঙ্গে উপরােক্ত পদ্ধতির তুলনা কর।
উত্তরঃ পাহাড়ী অঞ্চল—
(i) লাদাকে জিংস (Zings).
(ii) মেঘালয়ে বাঁশের নল (Bamboopipes).
(iii) হিমাচল প্রদেশে কুলস্ (Kulhs).
(iv) নাগাল্যাণ্ডে যাকে (Zabo).
সমতল অঞ্চল-
(i) তামিলনাডুতে ইরিস্ (Eris)
(ii) রাজস্থানে বাওরিস্ বা বিরস্ (Baoris or bers) নামের সামাজিক কুয়া।
(iii) পশ্চিম রাজস্থানের কুইস (Kuis).
(iv) গুজরাটে ঝালারাস্ (Jhalaras).
(v) পশ্চিম রাজস্থানে পার (Paar).
(vi) কচ্ছে রানে ভিরদাস্ (Vir Das).
মালভূমি অঞ্চল-
(i) মহারাষ্ট্রে বন্ধরাস্ (Bandharas).
(ii) রাজস্থানে জোহাডস্ (Johads).
(iii) কর্ণাটকে কিরি (Tanks) ইত্যাদি।
৩। তােমাদের বাসকরা অঞ্চলের জলের উৎস বের কর। এই থেকে এলাকায় বসবাসকারী সকল মানুষের প্রয়ােজনীয় জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় কি ?
উত্তরঃ আমাদের বাস কা অঞ্চলের জলের প্রধান উৎস নদী, তাছাড়া আজকাল গভীর নলকুপ বসিয়ে শহর অঞ্চলে জল সরবরাহ করা হয়। কোনাে কোনাে অঞ্চলে কুয়ার ‘জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। গ্রামাঞ্চলে নদী, পুকুর, কুয়া বা লেক জলের প্রধান উৎস।
অনুশীলনীর প্রশ্নোত্তরঃ
১। পরিবেশ বান্ধব করতে ঘরে তুমি কি কি পরিবর্তন করতে চাও ?
উত্তরঃ পরিবেশ বান্ধব করতে ঘরে তিনটি ‘R এর ব্যবস্থা করতে হবে। হ্রাস (Reduce), পুনরাবর্তন (Recycle) এবং পুনর্ব্যবহার (Reuse) সেইজন্য খাদ্যের অপচয় বন্ধ করতে হবে। ঘরে পর্যাপ্ত পরিমাণ জানালা রাখতে হবে যাতে সূর্যের আলোেক প্রবেশ করতে পারে। কাগজ, প্লাষ্টিক ইত্যাদির পুনর্ব্যবহার করতে হবে।
২। তােমার বিদ্যালয়ের কোন কোন পরিবর্তন পরিবেশ বান্ধব হতে পারে বলে তুমি মনে কর।
উত্তরঃ (i) স্কুলের অবাঞ্ছিত আগাছা কেটে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
(ii) অপ্রয়ােজনে গাছের ডাল-পালা না কাটা।
(iii) পরিবেশ সংরক্ষণের উপর ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে জাগরণ আনতে হবে।
(iv) জল যাতে নষ্ট না হয়, অযথা যাতে বৈদ্যুতিক পাখা না চলে ইত্যাদি দেখতে হবে।
(v) স্কুলে অনেক জানালা থাকতে হবে যাতে প্রচুর আলাে আসতেবাপারে।
(vi) ব্যবহারের পর যে সমস্ত বস্তু ফেলে দিতে হয় তাদের একটি নির্দিষ্ট জায়গায় জমা করে নষ্ট করে দিতে হয়।
৩। আমরা এই অধ্যায়ে দেখেছি জঙ্গল এবং বন্য জীবনে প্রধান চাররকম ভুক্তভােগী আছে। এদের মধ্যে বন সম্পদের ব্যবস্থাপনার জন্যে কার উপর দায়িত্ব দেওয়া যেতে পারে এবং কেন ?
উত্তরঃ চাররকম ভুক্তভােগী হল-
(i) যারা বনাঞ্চলে থাকে এবং বন্য বস্তুর উপর নির্ভরশীল।
(ii) সরকারী যার অধীনে বনাঞ্চল সংরক্ষিত হয়।
(ii) ছােট ও বড় শিল্প যারা বনজ সম্পদ দ্বারা নিজেদের জিনিষ তৈরি করে কিন্তু বনাঞ্চলের উপর সম্পূর্ণ নির্ভরশীল নয়।
(iv) যারা বন্য প্রাণী এবং বনাঞ্চল সংরক্ষণ করে।
এদের মধ্যে বনসম্পদের ব্যবস্থাপনায় স্থানীয় জনগণ এবং সরকারের উপর দায়িত্ব দেওয়াই শ্রেয়। কারণ সরকারের কাছেই আইন প্রণয়নের দায়িত্ব আছে।
৪। ব্যক্তি হিসাবে তুমি কি করতে পার অথবা
(a) বন ও বনের জীবন।
(b) জল সম্পদ।এবং
(c) কয়লা ও পেট্রোল।
-এর ব্যবস্থাপনায় কি পার্থক্য আনতে পার।
উত্তরঃ (a) বন ও বনের জীবন জাগরণ সৃষ্টি করা, বন্যপ্রাণী সংরক্ষণ করা, বনাঞ্চলের বনসম্পদের রক্ষা করা, সংরক্ষণের আইন প্রণয়ন করা ইত্যাদি।
(b) বাড়িতে জলের অপচয় বন্ধ করা। জলের নলের ছিদ্র বন্ধ করে জল অপচয় হতে না দেওয়া ইত্যাদি।
(c) কয়লা এবং পেট্রোল অবশেষে নিঃশেষিত হবে। সেইজন্য এবং এদের জ্বলনে পরিবেশ দূষিত হওয়ার জন্য এই সম্পদের ব্যবহার ভাবনা চিন্তা করে করা উচিত।
৫। বিভিন্ন প্রাকৃতিক সম্পদের ব্যবহার হ্রাস করতে ব্যক্তি হিসাবে তােমার কি করা উচিৎ।
উত্তরঃ আমাদের দেখতে হবে যাতে বিদ্যুৎ সাশ্রয় হয়। খাদ্য নষ্ট না হয়, কাঠের পরিবর্তে রান্নার গ্যাস ব্যবহার করতে হয়। অর্থাৎ হ্রাস, পুনরাবর্তন এবং পুনর্ব্যবহার এই তিনটির প্রতি নজর দিতে হবে।
৬। সারা সপ্তাহ ধরে পাঁচটি কি কি কাজ করেছ তার তালিকা বানাও-
(a) আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য।
(b) প্রাকৃতিক সম্পদের উপরে চাপ বাড়ানাের জন্য।
উত্তরঃ (a) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য
(i) অপ্রয়ােজনে লাইট এবং ফেনের সুইচ অফ করা।
(ii) ঘরে সাধারণ বাল্বের বদলে CFL লাগানাে।
(iii) নিজ গাড়ীর পরিবর্তে বাসে স্কুলে যাওয়া।
(iv) প্রয়ােজনের অধিক জল খরচ না করা।
(v) পরিবেশ সংরক্ষণের জন্য জনসভার ব্যবস্থা করা।
(b) প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়ানাের জন্য-
(i) দেওয়ালীতে বাজী পােড়ানাে।
(ii) খাদ্য নষ্ট করা।
(iii) মটরবাইক স্টার্ট দিয়ে রেখে পেট্রোল অপচয় করা।
(iv) ঘরে না থাকার সময় ফেন চালিয়ে রাখা।
(v) কম্পিউটার প্রয়ােজনের বেশি কাগজ পােড়ানাে।
৭। এই অধ্যায়ে আলােচ্য বিষয় অনুযায়ী আমাদের সম্পদসমূহের দীর্ঘস্থায়ী ব্যবহারের অনুকূলতার জন্য তােমার জীবন ধারণের পদ্ধতিতে কি কি পরিবর্তন আনতে চাও ?
উত্তরঃ জীবন ধারণের পরিবর্তনগুলি হল-
(i) আমরা যেহেতু সামাজিক প্রাণী সেইজন্য সংঘবদ্ধভাবে একই সমাজে থাকতে চাই।
(ii) আমাদের প্রয়ােজনের অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ খরচ না করা।
(iii) আমরা পরিবেশ বাঁচাতে তিনটি “R” অর্থাৎ (Reduce(হ্রাস) ; Recycle (পুনর্ব্যবহার) মেনে চলব।
(iv) প্রাইভেট কার অপেক্ষা পাব্লিক কার ব্যবহার করব।
(v) যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করিব না।
অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

Hi, I’m Dev Kirtonia, Founder & CEO of Dev Library. A website that provides all SCERT, NCERT 3 to 12, and BA, B.com, B.Sc, and Computer Science with Post Graduate Notes & Suggestions, Novel, eBooks, Biography, Quotes, Study Materials, and more.
Subject Ka Complete Video Solution Dekhein
Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

