Class 12 Education MCQ Chapter 6 মনোযোগ এবং আগ্রহ/অনুরাগ Bengali Medium As Per AHSEC New Syllabus. to each chapter is provided in the list so that you can easily browse through different chapters Class 12 Education MCQ Chapter 6 মনোযোগ এবং আগ্রহ/অনুরাগ and select need one. Class 12 Education MCQ Chapter 6 মনোযোগ এবং আগ্রহ/অনুরাগ Download PDF. AHSEC Class 12 Education Multiple Choice Questions Bengali Medium.
Class 12 Education MCQ Chapter 6 মনোযোগ এবং আগ্রহ/অনুরাগ
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 12 Education Objective Type Solutions are part of All Subject Solutions. Here we have given AHSEC Class 12 Education MCQs Bengali Medium for All Chapters, You can practice these here.
(খ) মনোযোগ এবং আগ্রহ/অনুরাগ
Chapter: 6
| MCQ |
১। আধুনিক মনোবিজ্ঞানীদের মতে মনোযোগ কি?
(ক) একটি মানসিক ক্ষমতা।
(খ) সচেতন মনের একটি সক্রিয়তা।
(গ) একটি সহজাত শক্তি।
(ঘ) একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া।
উত্তরঃ (খ) সচেতন মনের একটি সক্রিয়তা।
২। ‘Introduction to Educational Psychology’ বইটি কে লিখেছেন?
(ক) ডব্লিউ. আর. রাইবার্ণ।
(খ) জেমস্ রস।
(গ) গিলফোর্ড।
(ঘ) ম্যাকডুগাল।
উত্তরঃ (ক) ডব্লিউ. আর. রাইবার্ণ।
৩। জেমস্ রসের মতে মনোযোগ একটি মৌলিক কি ধরনের প্রক্রিয়া?
(ক) অনুভূতিমূলক।
(খ) ইচ্ছামূলক।
(গ) জ্ঞানমূলক বা কগনিশন।
(ঘ) প্রক্ষোভমূলক।
উত্তরঃ (গ) জ্ঞানমূলক বা কগনিশন।
৪। নীচের কোনটি মনোযোগের একটি বৈশিষ্ট্য?
(ক) মনোযোগ নির্বাচনধর্মী।
(খ) মনোযোগ স্থির বা অনড়।
(গ) মনোযোগের কোনো সীমাবদ্ধতা নেই।
(ঘ) মনোযোগ কোনো প্রক্রিয়া নয়।
উত্তরঃ (ক) মনোযোগ নির্বাচনধর্মী।
৫। উদ্দীপকের তীব্রতা মনোযোগের কি ধরনের নির্ধারক?
(ক) ব্যক্তিনিষ্ঠ।
(খ) অভ্যন্তরীণ।
(গ) বস্তুনিষ্ঠ বা বাহ্যিক।
(ঘ) মানসিক।
উত্তরঃ (গ) বস্তুনিষ্ঠ বা বাহ্যিক।
৬। একটি বিশাল বিজ্ঞাপন বা একটি হাতি সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে, এটি মনোযোগের কোন নির্ধারক?
(ক) সচলতা।
(খ) নতুনত্ব।
(গ) বৈসাদৃশ্য।
(ঘ) আয়তন বা আকার।
উত্তরঃ (ঘ) আয়তন বা আকার।
৭। একটি স্থির বস্তু অপেক্ষা একটি সচল বস্তু সহজে দৃষ্টি আকর্ষণ করে, একে কি বলা হয়?
(ক) গতিশীলতা বা সচলতা।
(খ) তীব্রতা।
(গ) পুনরাবৃত্তি।
(ঘ) গোপনীয়তা।
উত্তরঃ (ক) গতিশীলতা বা সচলতা।
৮। একই সাথে ভ্রমণরত একজন দীর্ঘ এবং একজন হ্রস্ব মানুষ আমাদের মনোযোগ আকর্ষণ করে, এটি কিসের উদাহরণ?
(ক) নতুনত্ব।
(খ) বৈসাদৃশ্য।
(গ) পরিবর্তন।
(ঘ) শৃঙ্খলা।
উত্তরঃ (খ) বৈসাদৃশ্য।
৯। বিজ্ঞাপনদাতারা কেন বারবার একই বিজ্ঞাপন প্রচার করেন?
(ক) পরিবর্তনের জন্য।
(খ) নতুনত্বের জন্য।
(গ) পুনরাবৃত্তির মাধ্যমে মনোযোগ আকর্ষণের জন্য।
(ঘ) গোপনীয়তা বজায় রাখার জন্য।
উত্তরঃ (গ) পুনরাবৃত্তির মাধ্যমে মনোযোগ আকর্ষণের জন্য।
১০। ক্ষুধার্ত অবস্থায় খাবারের প্রতি মনোযোগ দেওয়া কিসের উদাহরণ?
(ক) অভ্যাস।
(খ) প্রবৃত্তি।
(গ) আবেগ।
(ঘ) মনোভাব।
উত্তরঃ (খ) প্রবৃত্তি।
১১। একজন পকেটমারের দৃষ্টি সব সময় পকেটের দিকেই থাকে, এটি মনোযোগের কোন ব্যক্তিনিষ্ঠ শর্ত?
(ক) অভ্যাস।
(খ) প্রক্ষোভ।
(গ) সেন্টিমেন্ট।
(ঘ) প্রবৃত্তি।
উত্তরঃ (ক) অভ্যাস।
১২। ইচ্ছানুযায়ী যখন কোনো ব্যক্তি কোনো বিষয়ে মনোযোগ দেয়, তখন তাকে কি বলা হয়?
(ক) অনৈচ্ছিক মনোযোগ।
(খ) ঐচ্ছিক মনোযোগ।
(গ) আরোপিত মনোযোগ।
(ঘ) স্বতঃস্ফূর্ত মনোযোগ।
উত্তরঃ (খ) ঐচ্ছিক মনোযোগ।
১৩। ঐচ্ছিক মনোযোগ কয় প্রকার?
(ক) দুই প্রকার।
(খ) তিন প্রকার।
(গ) চার প্রকার।
(ঘ) পাঁচ প্রকার।
উত্তরঃ (ক) দুই প্রকার।
১৪। কোনো তীব্র আওয়াজ শুনলে আমরা যে মনোযোগ দিই, সেটি কি ধরনের মনোযোগ?
(ক) ঐচ্ছিক স্পষ্ট।
(খ) ঐচ্ছিক অণুমিত।
(গ) অনৈচ্ছিক আরোপিত।
(ঘ) অনৈচ্ছিক স্বতঃস্ফূর্ত।
উত্তরঃ (গ) অনৈচ্ছিক আরোপিত।
১৫। যখন মানুষের ব্যক্তিগত ভাবনা বা চিন্তার ওপর মনোযোগ নির্ভরশীল থাকে, তখন তাকে কি বলে?
(ক) সংবেদনাত্মক মনোযোগ।
(খ) ভাবাত্মক মনোযোগ।
(গ) বিশ্লেষণাত্মক মনোযোগ।
(ঘ) সংশ্লেষণাত্মক মনোযোগ।
উত্তরঃ (খ) ভাবাত্মক মনোযোগ।
Subject Ka Complete Video Solution Dekhein
Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

