Class 12 Education MCQ Chapter 5 স্মরণ ও বিস্মরণ/স্মৃতি ও বিস্মৃতি

Class 12 Education MCQ Chapter 5 স্মরণ ও বিস্মরণ/স্মৃতি ও বিস্মৃতি Bengali Medium As Per AHSEC New Syllabus. to each chapter is provided in the list so that you can easily browse through different chapters Class 12 Education MCQ Chapter 5 স্মরণ ও বিস্মরণ/স্মৃতি ও বিস্মৃতি and select need one. Class 12 Education MCQ Chapter 5 স্মরণ ও বিস্মরণ/স্মৃতি ও বিস্মৃতি Download PDF. AHSEC Class 12 Education Multiple Choice Questions Bengali Medium.

Class 12 Education MCQ Chapter 5 স্মরণ ও বিস্মরণ/স্মৃতি ও বিস্মৃতি

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 12 Education Objective Type Solutions are part of All Subject Solutions. Here we have given AHSEC Class 12 Education MCQs Bengali Medium for All Chapters, You can practice these here.

Chapter: 5

MCQ

১। স্মৃতির প্রক্রিয়ায় মোট কয়টি পর্যায় বা ধাপ রয়েছে?

(ক) ২টি।

(খ) ৩টি।

(গ) ৪টি।

(ঘ) ৫টি।

উত্তরঃ (গ) ৪টি।

২। স্মৃতির প্রক্রিয়ার প্রথম ও প্রধান পর্যায় কোনটি?

(ক) সংরক্ষণ।

(খ) শিখন।

(গ) পুনঃস্মরণ।

(ঘ) প্রত্যাভিজ্ঞা।

উত্তরঃ (খ) শিখন।

৩। “স্মৃতি একটি নতুন অভিজ্ঞতা যা অতীত অভিজ্ঞতার দ্বারা রেখে যাওয়া ছাপ দ্বারা নির্ধারিত হয়”—উক্তিটি কার?

(ক) জেমস রস।

(খ) উইলিয়াম ম্যাকডুগাল।

(গ) স্টাউট।

(ঘ) রাইবার্ণ।

উত্তরঃ (ক) জেমস রস।

৪। ব্যক্তির সংরক্ষণ বা ধারণ ক্ষমতা কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়?

(ক) ১০ বা ১২ বৎসর।

(খ) ১৪ বা ১৫ বৎসর।

(গ) ২০ বা ২১ বৎসর।

(ঘ) ২৫ বৎসর।

উত্তরঃ (খ) ১৪ বা ১৫ বৎসর।

৫। কত বছর বয়সে মানুষের সংরক্ষণ ক্ষমতা শিখর বা চূড়ায় পৌঁছায়?

(ক) ১৮ বছর।

(খ) ২০ বছর।

(গ) ২৫ বছর।

(ঘ) ৩০ বছর।

উত্তরঃ (গ) ২৫ বছর।

৬। স্মৃতির কোন পর্যায়ে সংরক্ষিত বিষয়কে মনের সচেতন অংশে ফিরিয়ে আনা হয়?

(ক) শিখন।

(খ) প্রত্যাভিজ্ঞা।

(গ) সংরক্ষণ।

(ঘ) পুনঃস্মরণ।

উত্তরঃ (ঘ) পুনঃস্মরণ।

৭। ‘প্রত্যাভিজ্ঞা’ শব্দের অর্থ কি?

(ক) ভুলে যাওয়া।

(খ) চিনে নেওয়া।

(গ) মুখস্থ করা।

(ঘ) কল্পনা করা।

উত্তরঃ (খ) চিনে নেওয়া।

৮। বিখ্যাত মনোবিজ্ঞানী বার্গসন স্মৃতিকে কয়টি ভাগে ভাগ করেছেন?

(ক) ২টি।

(খ) ৩টি।

(গ) ৪টি।

(ঘ) ৫টি।

উত্তরঃ (ক) ২টি।

৯। দৈহিক পুনরাবৃত্তির সাহায্যে যে স্মৃতি গঠিত হয় তাকে কি বলে?

(ক) দীর্ঘকালীন স্মৃতি।

(খ) স্বল্পকালীন স্মৃতি।

(গ) কল্পনা স্মৃতি।

(ঘ) অভ্যাস স্মৃতি।

উত্তরঃ (ঘ) অভ্যাস স্মৃতি।

১০। গাণিতিক সমস্যা সমাধান বা পরীক্ষাগারে প্রতিক্রিয়ার সময় কোন ধরণের স্মৃতি ব্যবহৃত হয়?

(ক) মুখস্থ স্মৃতি।

(খ) যুক্তযুক্ত বা বিচারমূলক স্মৃতি।

(গ) সংবেদনাত্মক স্মৃতি।

(ঘ) আনুষঙ্গিক স্মৃতি।

উত্তরঃ (খ) যুক্তযুক্ত বা বিচারমূলক স্মৃতি।

১১। চোখের সাহায্যে প্রাপ্ত অভিজ্ঞতাকে কোন স্মৃতি বলা হয়?

(ক) দৃশ্য স্মৃতি।

(খ) শ্রবণ স্মৃতি।

(গ) স্পর্শ স্মৃতি।

(ঘ) ঘ্রাণ স্মৃতি।

উত্তরঃ (ক) দৃশ্য স্মৃতি।

১২। ‘VIBGYOR’ শব্দটি কিসের উদাহরণ?

(ক) অভ্যাসের নীতি।

(খ) বৈসাদৃশ্যের নীতি।

(গ) আনুষঙ্গিক স্মৃতি বা অনুষঙ্গের সূত্র।

(ঘ) যান্ত্রিক স্মৃতি।

উত্তরঃ (গ) আনুষঙ্গিক স্মৃতি বা অনুষঙ্গের সূত্র।

১৩। এস.এস.চৌহান তাঁর কোন পুস্তকে বিস্ময়কর স্মৃতিশক্তির বর্ণনা দিয়েছেন?

(ক) অ্যাডভান্সড এডুকেশনাল সাইকোলজি।

(খ) অ্যান আউটলাইন অফ সাইকোলজি।

(গ) এ ম্যানুয়াল অফ সাইকোলজি।

(ঘ) গ্রাউন্ডওয়ার্ক অফ সাইকোলজি।

উত্তরঃ (ক) অ্যাডভান্সড এডুকেশনাল সাইকোলজি।

১৪। শিখনের পর স্মৃতির ফিরে পাওয়ার মধ্যে ব্যবধান খুব কম থাকলে তাকে কি বলে?

(ক) দীর্ঘকালীন স্মৃতি।

(খ) অভ্যাস স্মৃতি।

(গ) স্বল্পকালীন বা তাৎক্ষণিক স্মৃতি।

(ঘ) যান্ত্রিক স্মৃতি।

উত্তরঃ (গ) স্বল্পকালীন বা তাৎক্ষণিক স্মৃতি।

১৫। মনোবিজ্ঞানী উইলিয়াম জেমসের মতে স্মৃতির কোন ক্ষমতাটি জন্মগত ও অপরিবর্তনীয়?

(ক) শিখন ক্ষমতা।

(খ) পুনঃস্মরণ ক্ষমতা।

(গ) প্রত্যাভিজ্ঞা ক্ষমতা।

(ঘ) সংরক্ষণ ক্ষমতা।

উত্তরঃ (ঘ) সংরক্ষণ ক্ষমতা।

NEW VIDEO CLASS

Subject Ka Complete Video Solution Dekhein

Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top